ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে পাকিস্তানের তোপ! ভারতের বিরুদ্ধে না খেলায় ইউসুফ যা বললেন, তা বিশ্বাস করা কঠিন

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ০৯:৪৭:১৬

বিশ্বকাপে পাকিস্তানের তোপ! ভারতের বিরুদ্ধে না খেলায় ইউসুফ যা বললেন, তা বিশ্বাস করা কঠিন

টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তানের গৃহীত সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। ভারত–পাক ম্যাচকে বিশ্বের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণকারী খেলা হিসেবে ধরা হয়। কিন্তু এবার সেই ম্যাচটিই হচ্ছে না—পাকিস্তান সরকারের নির্দেশে ১৫ ফেব্রুয়ারির ভারত ম্যাচ বয়কট করেছে বাবর আজমরা।

সরকারের সিদ্ধান্ত ঘোষণার পর পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন তার মতামত। তার মতে, এই সিদ্ধান্ত যতই কঠিন হোক, সময়ের প্রেক্ষিতে এটি প্রয়োজনীয় ছিল।

ইউসুফ তার পোস্টে লিখেছেন—কখনো কখনো বাণিজ্যিক স্বার্থের চেয়ে মূল্যবোধ বেশি গুরুত্বপূর্ণ। ক্রিকেটে কিছু ‘সুবিধাবাদী’ শক্তির প্রভাব দেখা যায়, যা বন্ধ হওয়া দরকার। খেলাটি সত্যিকারের বৈশ্বিক রূপ পেতে হলে সমতা ও ন্যায়ের জায়গায় দাঁড়াতে হবে।

বাংলাদেশকে নিরাপত্তা উদ্বেগের কারণে ভেন্যু বদলের আবেদন করলেও তা না মেনে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। বিষয়টি নিয়ে পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে আসছিল। আইসিসির সিদ্ধান্তকে অনেকেই দ্বিমুখী মনোভাব হিসেবে দেখছিলেন, যা শেষ পর্যন্ত পাকিস্তানের সরকারের অবস্থান কঠোর করতে ভূমিকা রাখে বলে বিশ্লেষকদের ধারণা।

পাকিস্তান যদিও বিশ্বকাপের বাকি ম্যাচ খেলবে—৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের অভিযান শুরু হচ্ছে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ। তবে ভারত ম্যাচটিই যে এই বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে পাকিস্তানের এই সিদ্ধান্তে বোর্ড, সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল আলোচনা চলছে। ভারতের সাবেক ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করলেও পাকিস্তানের ভেতরে অনেকেই সরকারের সিদ্ধান্তকে সমর্থন করছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ