ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোস্তাফিজকে বাদ দেওয়াই কাল! পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

২০২৬ ফেব্রুয়ারি ০২ ২১:৩৩:২৭

মোস্তাফিজকে বাদ দেওয়াই কাল! পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

আইপিএল থেকে হঠাৎ করে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যেন ডোমিনো ইফেক্টের মতো বদলে দিয়েছে পুরো বিশ্বকাপের চিত্র। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে, পাকিস্তান ভারত ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে—এর ফলে আইসিসি ও বিসিসিআইর ওপর চাপ বেড়েছে কয়েকগুণ। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন ভারতের সুপরিচিত কংগ্রেস নেতা শশী থারুর।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন—“মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি। পুরো ঘটনা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”

“খেলাকে রাজনীতির সঙ্গে জড়ানো দুঃখজনক”—থারুর

মোস্তাফিজের আইপিএল চুক্তি বাতিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার সমালোচনা করেন থারুর। তার মতে—খেলাধুলাকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা কখনোই কাম্য নয়।তিনি আরও বলেন,“মোস্তাফিজের বাদ পড়া ছিল দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত। এটি হওয়া উচিত ছিল না।”

বাংলাদেশ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে—তবে কারণও আছে

মোস্তাফিজকে অপমান করার অনুভূতি থেকেই বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে। যদিও শশী থারুর মনে করেন,“বাংলাদেশের প্রতিক্রিয়া কিছুটা অতিরঞ্জিত ছিল।”কিন্তু পাশাপাশি তিনি স্বীকার করেন—“পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দিচ্ছে, এবং বিষয়টি ধীরে ধীরে জটিলতার দিকে যাচ্ছে।”

“ক্রিকেট হওয়া উচিত একতাবদ্ধ করার মাধ্যম”

থারুর জোর দিয়ে বলেন—“ক্রিকেট এমন একটি খেলা যা মানুষকে একত্রিত করে। এখনই সময়—সকল পক্ষের জরুরি আলোচনায় বসার।”তার মতে, আইসিসি চাইলে এই সংকট দূর করার মূল প্ল্যাটফর্ম হতে পারে।

কেন শুরু হলো এই সংকট?

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়ার পর বাংলাদেশ নিরাপত্তা–ঝুঁকির কথা তুলে ভারত ম্যাচ না খেলার অনুরোধ জানায়।কিন্তু আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে এবং বিশ্বকাপে স্কটল্যান্ডকে যোগ করে বাংলাদেশকে বাইরে রাখে।এর পরে একের পর এক সিদ্ধান্ত ব্যাপক উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ