ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে নতুন শর্ত বেধে দিলো পাকিস্থান
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন। ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে আইসিসি। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সরব পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সাবেক ক্রিকেটাররা। বিশেষ করে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ স্পষ্ট বলেছেন—বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানো হলে এবং পাকিস্তানের প্রতি সম্মান দেখানো হলে তবেই তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে।
পাকিস্তানের অবস্থান
বাংলাদেশকে বাদ দেওয়ার পরপরই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেন। পরে সরকার বিশ্বকাপ খেলতে অনুমতি দিলেও এক শর্ত দেয়—১৫ ফেব্রুয়ারির ভারত ম্যাচটি খেলবে না পাকিস্তান।
এমন সিদ্ধান্তে আইসিসির বড় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ব্রডকাস্টার ও বিজ্ঞাপনদাতাদেরও বিপুল লোকসানের মুখে ফেলতে পারে এই ম্যাচ বর্জন।
রশিদ লতিফের তীব্র প্রতিক্রিয়া
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লতিফ বলেন,“বাংলাদেশকে ফিরিয়ে আনো, পাকিস্তানকে সম্মান দাও—তাহলেই ভারত ম্যাচে নামবে পাকিস্তান।”
তিনি আরও বলেন, আইসিসি যদি চাপ সৃষ্টি করতে চায়, তাহলে পিসিবিকে নয় বরং পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলা উচিত। কারণ এই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের।
ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’-এ তিনি মন্তব্য করেন,“পাকিস্তান তো সরকারের অধীনস্থ। যেমন ভারতের সরকার না করলে ভারত যায় না, তেমনই পাকিস্তানও সরকারের নির্দেশ ছাড়া যেতে পারে না। যদি সমস্যা সমাধান করতে চাও—আমাদের নাও, বাংলাদেশকেও ডাকো।”
সম্ভাব্য নিষেধাজ্ঞা ও নতুন পরিকল্পনা
পাকিস্তান ভারত ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে পারে—এমন আভাস পাওয়া যাচ্ছে। এমনকি নিষেধাজ্ঞার কথাও শোনা যাচ্ছে।
এই প্রসঙ্গে রশিদ লতিফ বলেন,“নিষিদ্ধ করলে বাংলাদেশ–পাকিস্তান মিলেই নিজেদের একটি টুর্নামেন্ট আয়োজন করবে।”
বিশাল আর্থিক ক্ষতির শঙ্কা
পাকিস্তান–ভারত ম্যাচ বাতিল হলে ব্রডকাস্টার, বিজ্ঞাপনদাতা এবং আইসিসির মোট সম্ভাব্য ক্ষতি হতে পারে প্রায়৬ হাজার ১৫০ কোটি টাকা।
এই পরিস্থিতি ঘিরে ক্রিকেটবিশ্বে তীব্র আলোচনা চলছে এবং আইসিসি এখনও বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে শাস্তি দেয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)