ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : বিশ্বকাপ নিয়ে নতুন ঘোষণা দিলো বাংলাদেশ দলের অধিনায়ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে থেকে টানা সাত ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বে চার ম্যাচে চার জয় এবং সুপার সিক্সে আরও তিন জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি।
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় দলে এখন উচ্ছ্বাসের বাতাস। তবে বিশ্বকাপে গিয়ে শুধু উপস্থিতি নয়—ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই খেলতে চায় টাইগ্রেসরা।
ক্যাপ্টেন জ্যোতি বলেন,
“আমরা শুধু অংশ নিতে ইংল্যান্ডে যাচ্ছি না। আমরা ম্যাচ জিততে চাই। দেশের জন্য একটা প্রভাব ফেলতে পারে—এমন বিশ্বকাপ খেলতে চাই।”
বিশ্বকাপের আগে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক সিরিজ না হোক, ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও সেটি কাজে লাগাতে চায় তারা।
জ্যোতির ভাষায়,
“আমাদের লক্ষ্য হলো বিশ্বকাপের আগে আরও শক্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলা। সেটা যে ধরনের টুর্নামেন্টই হোক, এটি দলকে আত্মবিশ্বাসী করবে।”
তিনি আরও যোগ করেন,
“টি-টোয়েন্টি বিশ্বকাপে দল হিসেবে আরো ভালো করতে হলে প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই এর আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ হোক।”
বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচগুলো ছিল একের পর এক জয়ের প্রদর্শনী—
যুক্তরাষ্ট্রকে হারায় ২১ রানে
পাপুয়া নিউগিনিকে ৩০ রানে
নামিবিয়াকে ৮০ রানে
আয়ারল্যান্ডকে ৯ রানে
থাইল্যান্ডকে ৩৯ রানে
স্কটল্যান্ডকে ৯০ রানে
নেদারল্যান্ডসকে সাত উইকেটে হারিয়ে জয়রথ সম্পূর্ণ করে দল।
অপরাজিতভাবে শিরোপা জয়ের অভিজ্ঞতা নিয়ে জ্যোতি বলেন,
“নেপালে আসার আগে আমাদের প্রথম লক্ষ্য ছিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। তবে ভেতরভেতর আমরা চাইছিলাম অপরাজিত চ্যাম্পিয়ন হতে—আল্লাহর রহমতে সেটিই হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন,
“মেয়েরা পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছে তা অসাধারণ। ব্যাটাররা ধারাবাহিক ছিল, বোলাররা প্রতিটি ম্যাচে অবদান রেখেছে। দল হিসেবে আমরা খুবই পরিপক্ব ক্রিকেট খেলেছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)