ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে স্বস্তির খবর: মিলারকে নিয়ে নতুন সুখবর

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১২:৩১:১৪

বিশ্বকাপে স্বস্তির খবর: মিলারকে নিয়ে নতুন সুখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ডেভিড মিলারকে নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অবশেষে দূর হয়েছে। কুঁচকির চোটে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার পর সাউথ আফ্রিকার এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার পেয়েছেন সম্পূর্ণ ফিটনেস ছাড়পত্র। অফিসিয়াল বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

এসএ টি-টোয়েন্টিতে পার্ল রয়্যালসের হয়ে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান মিলার। সেই চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পারেননি তিনি। একই সঙ্গে প্রশ্ন উঠেছিল—টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়া যাবে তো?

কয়েকদিনের পুনর্বাসন ও কঠোর রিহ্যাব সম্পন্ন করে অবশেষে মিলার ফিরে এসেছেন পূর্ণ ফর্মে। মেডিকেল টিমের ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ায় বিশ্বকাপে তাকে দলে রাখতে কোনো বাধা থাকছে না।

বিশ্বকাপের বিমানে মিলারও

১ ফেব্রুয়ারি মুম্বাইয়ে বিশ্বকাপ খেলতে রওনা দিচ্ছে সাউথ আফ্রিকার দল। মিলারও যোগ দেবেন সেই ফ্লাইটে। তার ফেরায় দলে স্বস্তির বাতাস বইছে, কারণ এরই মধ্যে চোটের কারণে দল হারিয়েছে দুই সদস্য—টনি ডি জর্জি ও ডনোভান ফেরেইরা। তাদের বদলে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ট্রিস্টিয়ান স্টাবস ও রায়ান রিকেলটন।

বিশ্বকাপে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা লড়বে আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।৯ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে এইডেন মার্করামের দল।এছাড়া ৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়াররা।

মিলারের মতো অভিজ্ঞ ক্রিকেটারের ফেরায় সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ