ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপকে টেক্কা দিয়ে নতুন টি-টোয়েন্টি কাপ খেলবে বাংলাদেশ

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১১:১০:৩৮

বিশ্বকাপকে টেক্কা দিয়ে নতুন টি-টোয়েন্টি কাপ খেলবে বাংলাদেশ

নিরাপত্তা ঝুঁকির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। আইসিসি তাই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে। বিশ্বকাপ খেলতে না যাওয়ায় ক্রিকেটারদের অবসর সময়ের ব্যবস্থাপনা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে নতুন অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।

এই চারদিনের টুর্নামেন্টে তিনটি দল অংশ নেবে: ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ, এবং দুরন্ত একাদশ। খেলোয়াড়দের ম্যাচ ও প্রাইজমানি হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা।

ধুমকেতু একাদশের অধিনায়ক: লিটন দাস

দুর্বার একাদশের অধিনায়ক: নাজমুল হোসেন শান্ত

দুরন্ত একাদশের অধিনায়ক: আকবর আলী

প্রধান কোচ ও সহকারী কোচ

ধুমকেতু একাদশ: প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, সহকারী মোহাম্মদ আশরাফুল

দুর্বার একাদশ: প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী তুষার ইমরান

দুরন্ত একাদশ: প্রধান কোচ হান্নান সরকার, সহকারী রাজিন সালেহ

ম্যাচ সূচি ও অনুষ্ঠান

গ্রুপ পর্ব: ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি

ফাইনাল: ৯ ফেব্রুয়ারি

স্থান: মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

ম্যাচ শুরু: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা

সাংস্কৃতিক অনুষ্ঠান: বিকেল ৪টা থেকে শুরু

বিসিবি এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালু করছে, যা খেলায় নতুন মাত্রা যোগ করবে।

টিকিটের মূল্য

ইস্টার্ন গ্যালারি: ১০০ টাকা

নর্দার্ন ও সাউদার্ন গ্যালারি: ২০০ টাকা

ক্লাব হাউজ: ৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড: ১,০০০ টাকা

দর্শকরা ইচ্ছা করলে টিকিট ক্রয় করে খেলা সরাসরি দেখতে পারবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ