ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে বাংলাদেশ বাদ পড়ায় মুখ খুললেন রশিদ খান
টি–টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে না দেখা যাওয়ায় উপমহাদেশের কোটি ক্রিকেটভক্তের মনে হতাশা নেমে এসেছে। বাংলাদেশের বিশাল সমর্থকগোষ্ঠী না থাকলে বিশ্বকাপের জমকালো আবহও অনেকটাই ম্লান হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই প্রসঙ্গে মুখ খুললেন আফগানিস্তানের তারকা স্পিনার ও অধিনায়ক রশিদ খান। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস তাক-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন—ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো হলে খেলাধুলার সৌন্দর্য নষ্ট হয়।
বাংলাদেশের নাম সরাসরি উল্লেখ না করলেও রশিদ ইঙ্গিত দিয়েছেন, এমন সিদ্ধান্তগুলো খেলোয়াড়দের নয়; প্রভাবশালী ব্যক্তিদের হাতে থাকে। তাই বড়রা যেন ক্রিকেটের প্রকৃত উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়—এটাই তার প্রত্যাশা।
রশিদের ভাষায়—“মানুষ সব সময়ই বলে, খেলাধুলা আর রাজনীতি আলাদা থাকা উচিত। যদি সেই কথাকে মূল্য দেওয়া হয়, তাহলে বাস্তবেও সেটাই হওয়া উচিত। এই বিষয়ে আমার তেমন কিছু বলার নেই, কারণ সিদ্ধান্ত নেবেন যাঁরা, তাঁরা অনেক বড় মানুষ।”
তিনি আরও বলেন, ক্রিকেট দেশকে দেশকে এক সুতোয় বেঁধে ফেলার ক্ষমতা রাখে। আর সেই ঐক্যের শক্তিকেই খেলাধুলার আসল সৌন্দর্য মনে করেন আফগান তারকা।“যদি এটি আমার দেশের ঘটনা হতো, হয়তো আমি আরও কিছু বলতাম। কিন্তু খেলাধুলা এমন এক মাধ্যম যা মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। ক্রিকেটও তেমনই।”
আফগানিস্তানের নিজেদের ইতিহাস টেনেও রশিদ বলেন—ক্রিকেট দেশের ভাবমূর্তি বদলে দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত এক দেশ আজ বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।“আফগানিস্তানের জন্য খেলাধুলা যা করেছে, অন্য কিছুর পক্ষে তা করা সম্ভব ছিল না। এখন বিশ্বের যে জায়গাতেই কেউ আফগানিস্তানের নাম শোনে, সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের কথাই মনে পড়ে।”
রশিদের মন্তব্যে আবারও পরিষ্কার—ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখতে না পারলে এমন বিতর্ক আরও বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে খেলাটাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)