ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ–ভারত–পাকিস্তানকে নিয়ে আসলো নতুন সিদ্ধান্ত

২০২৬ জানুয়ারি ৩০ ১৮:৪৮:১৫

বাংলাদেশ–ভারত–পাকিস্তানকে নিয়ে আসলো নতুন সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি টুর্নামেন্টকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফর না করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের অনুরোধ ছিল—তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। তবে আইসিসি শেষ পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেনি।

বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও পুরো পরিস্থিতিতে শ্রীলঙ্কা থেকেছে নীরব। টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবেও তারা নিজ অবস্থান থেকে সরে আসেনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে জানান, ভারত–বাংলাদেশ–পাকিস্তানের রাজনৈতিক ও খেলাধুলার জটিলতায় তারা নিরপেক্ষ নীতি বজায় রাখছেন।

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে অক্রিকেটীয় কারণে আইপিএল থেকে প্রত্যাহার করে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর পর থেকেই ভারতের নিরাপত্তা ব্যবস্থার প্রতি সন্দেহ প্রকাশ করে বাংলাদেশ। বিসিবি আইসিসিকে একাধিকবার চিঠি দিয়ে ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করেছিল। আমিনুল ইসলাম বুলবুলও আলোচনায় অংশ নেন।

যদিও তাদের যুক্তি আইসিসিকে রাজি করাতে পারেনি। বোর্ড সভায় পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিলেও শ্রীলঙ্কা ভারতকেই সমর্থন করে। এমনকি নিজেদের গ্রুপে বাংলাদেশকে রাখতে না চাওয়ার ইঙ্গিতও মেলে ইএসপিএন ক্রিকইনফোর বিশ্লেষণে।

এ বিষয়ে দিসানায়েকে বলেন,“ভারত, পাকিস্তান ও বাংলাদেশের চলমান বিরোধে আমরা কোনো পক্ষ নিচ্ছি না। তিন দেশের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।”

অন্যদিকে পাকিস্তান পুরো সময় বাংলাদেশের পাশে থেকেছে। দেশটির বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এমনকি বিশ্বকাপ বয়কট করারও পরামর্শ দেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে—ভারতে গিয়ে তারা খেলবে কি না, সে সিদ্ধান্ত নেবে তাদের সরকার।

এদিকে গুঞ্জন রয়েছে, পাকিস্তান বিশ্বকাপ না বাদ দিলেও ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করতে পারে। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা এই মহারণ।

ম্যাচটিকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনার কারণে শ্রীলঙ্কা সরকার বিশেষ নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা দিয়েছে। এলিট বাহিনী মোতায়েনসহ পুরো নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও অন্যান্য ম্যাচেও তারা বাড়তি সতর্কতা বজায় রাখবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ