ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশকে নিয়ে রক্ত গরম করা কথা বললেন : সুরেশ রায়না
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেখানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের অনুমোদন না পাওয়া এবং নিরাপত্তা ঝুঁকি হ্রাস না হওয়ায় ভারত সফর থেকে সরে দাঁড়ায় বিসিবি। এরপর বাংলাদেশ দলের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেয় আইসিসি।
এ সিদ্ধান্তকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না। তার মতে, ভারত সফর এড়িয়ে বাংলাদেশ শুধু বিশ্বকাপই হারায়নি, বরং হারিয়েছে আরও অনেক সুযোগ।
বাংলাদেশের দাবি—ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ার পর আইপিএল থেকেও মুস্তাফিজকে সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর নিজেদের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করার প্রস্তাব দেয় বিসিবি। কিন্তু টানা আলোচনা ও একাধিক চিঠি বিনিময়ের পরও আইসিসি তাতে সম্মত হয়নি।
চূড়ান্ত সিদ্ধান্তের আগে আইসিসি বোর্ড বৈঠকে ভোট নেওয়া হয়, যেখানে পাকিস্তান ছাড়া কোনো দেশই বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেনি। ফলে আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়।
ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেন,“বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমাদের পক্ষ থেকে সব ব্যবস্থা ছিল। তারা ভারতে এলে ভিন্ন কিছু দেখতে পেত। বাংলাদেশ শক্তিশালী দল, বিশেষ করে এখানে তাদের স্পিনাররা খুব কার্যকর হতে পারত। আমার মনে হয়, বিশ্বকাপ না খেলে তারা অনেক কিছু হারাবে।”
রায়নার মতে, যারা ভারত সফর এড়াবে তাদের বিষয়ে আইসিসি কঠোর ব্যবস্থা নিতেও পারে। পাকিস্তানও গুঞ্জন তুলেছে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের। সেক্ষেত্রে জরিমানার মুখে পড়তে হবে তাদেরও।
বাংলাদেশকে জরিমানা করা হবে কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে আইসিসি চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, সিদ্ধান্ত এড়ানোর সুযোগ খুব কমই রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ