ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
কাচের গ্লাস ভেঙে গেলে বিপদ নয়, এক টুকরো পাউরুটিতেই মিলবে সমাধান
কাচের জিনিসপত্র যতই সাবধানে ব্যবহার করা হোক না কেন, কখন যে হাত ফস্কে পড়ে ভেঙে যাবে—তা বলা মুশকিল। কাচ ভেঙে গেলে বড় টুকরোগুলি তুলনামূলক সহজেই সরানো যায়। কিন্তু আসল সমস্যা তৈরি হয় সূক্ষ গুঁড়ো পরিষ্কার করতে গিয়ে। ঝাড়ু দিয়ে একত্র করলেও অনেক সময় চোখ এড়িয়ে কিছু কাচের কণা মেঝেতে ছড়িয়ে থাকে, যা পায়ে বিঁধে যাওয়ার ঝুঁকি তৈরি করে। আবার হাত দিয়ে তুলতে গেলে কেটে যাওয়ার ভয় তো রয়েছেই।
এই পরিস্থিতিতে সহজ সমাধান হতে পারে এক টুকরো পাউরুটি। শুনতে অবাক লাগলেও, পাউরুটির নরম গঠন কাচের সূক্ষ কণাগুলি খুব সহজেই আটকে ফেলতে পারে।
কী ভাবে পাউরুটি দিয়ে কাচ পরিষ্কার করবেন?
প্রথমেই কাচ ভাঙা জায়গা থেকে শিশু ও পোষা প্রাণীদের সরিয়ে নিন।
বড় কাচের টুকরোগুলি সাবধানে তুলে আলাদা করে ফেলুন।
ঝাড়ু দিয়ে ছোট টুকরোগুলি এক জায়গায় জড়ো করুন। এই সময় অবশ্যই পায়ে চটি বা স্যান্ডেল পরুন, যাতে কাচ বিঁধে না যায়।
এবার একটি পাউরুটির টুকরো দিয়ে জমে থাকা কাচের গুঁড়োগুলি তুলে নিন।
পরে আর একটি পাউরুটি মেঝেতে হালকা চাপ দিয়ে বুলিয়ে নিন। চোখে না দেখা সূক্ষ কাচের কণাগুলিও এতে আটকে যাবে।
এই পদ্ধতিতে হাত কেটে যাওয়ার ঝুঁকি ছাড়াই নিরাপদে কাচ পরিষ্কার করা সম্ভব। ঘরে থাকা সাধারণ পাউরুটি যে এমন কাজে লাগতে পারে, তা অনেকেরই অজানা। তাই পরের বার কাচ ভাঙলে আতঙ্কিত না হয়ে এই সহজ কৌশলটি ব্যবহার করে দেখতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)