ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: নেপালের মাটিতে দুর্দান্ত ছন্দ ধরে রেখে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। বুধবার (২৮ জানুয়ারি) বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নেন নিগার সুলতানা জ্যোতির দল। একই দিনে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায়, সুপার সিক্সে দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যায় টাইগ্রেসদের।
ব্যাটিংয়ে জুটি ঝড়
মুলপানিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার ফিরলেও তৃতীয় উইকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জুয়াইরিয়া আক্তার ও সোবহানা মোস্তারি। তাদের ১১০ রানের অনবদ্য জুটিতে ভর করে বাংলাদেশ পায় শক্ত ভিত।জুয়াইরিয়া খেলেন ৪৫ বলে ৫৬ রানের ইনিংস, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। অন্যদিকে সোবহানা ৪২ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। শেষদিকে ঋতু মণির ঝোড়ো ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।
বোলারদের তাণ্ডব
১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নামা থাইল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে। মারুফা আক্তারের আগুনে পেস আর স্বর্ণা আক্তার ও ঋতু মণির নিখুঁত লাইন-লেন্থের সামনে থাই ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি।মারুফা ৩ উইকেট নেন, স্বর্ণা ও ঋতু নেন ২টি করে। শেষ পর্যন্ত থাইল্যান্ডের ইনিংস থামে ১২৬ রানে।
বিশ্বকাপ নিশ্চিত
এই জয়ের ফলে সুপার সিক্স পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠে যায় বাংলাদেশ। নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায় বাছাইপর্ব থেকেই নিশ্চিত হয়ে যায় টাইগ্রেসদের বিশ্বকাপের টিকিট।
আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৮ দল সরাসরি খেলবে, আর বাছাইপর্ব থেকে যাবে ৪ দল। সেই চার দলের মধ্যে সবার আগে মূলপর্ব নিশ্চিত করল বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)