ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দু:সংবাদের পর আইসিসি থেকে সুখবর আসলো বাংলাদেশের জন্য
আইপিএল দল থেকে বাদ পড়া, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া—সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশার খবরই পাচ্ছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তবে অবশেষে এলো স্বস্তির বার্তা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত হালনাগাদ টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন এই অভিজ্ঞ পেসার।
বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন মোস্তাফিজ। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৬৫। গত এক সপ্তাহে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও আগের পারফরম্যান্সের ধারাবাহিকতার পুরস্কার হিসেবে এই উন্নতি এসেছে। সেরা দশ বোলারের তালিকায় তিনিই একমাত্র বাংলাদেশি প্রতিনিধি।
শুধু মোস্তাফিজই নন, র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও। এক ধাপ উন্নতি করে তিনি এখন ১৭ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৬১৯। অন্যদিকে দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। নাসুম আহমেদের অবস্থান অপরিবর্তিত থেকে গেছে ২৬ নম্বরে। তানজিম হাসান সাকিব এক ধাপ এগিয়ে ৩৫ নম্বরে এবং তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৩ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী, যার রেটিং ৭৮৭।
অন্যদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জন্য তেমন সুখবর নেই। তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে, পারভেজ হোসেন ইমন নেমে গেছেন ৩৯ নম্বরে। সাইফ হাসান আছেন ৪০ নম্বরে, তাওহীদ হৃদয় ৪২ নম্বরে অপরিবর্তিত এবং লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে। চার ধাপ পিছিয়ে জাকের আলী নেমে গেছেন ৭১ নম্বরে। ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা, তার রেটিং ৯২৯।
সব মিলিয়ে হতাশার মধ্যেও মোস্তাফিজের এই র্যাঙ্কিং উন্নতি দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক টুকরো স্বস্তির খবরই বলা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)