ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ বয়কট করবে কি পাকিস্তান? যা জানা গেল সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় আলোচনা। বাংলাদেশ ইস্যুতে সংহতি জানিয়ে এক সময় বিশ্বকাপ বয়কটের চিন্তাও করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শেষ পর্যন্ত তারা আদৌ টুর্নামেন্টে খেলবে কি না—এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সরকারের দিকনির্দেশনা চান তিনি। সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি সমর্থন জানালেও আর্থিক ও কূটনৈতিক জটিলতার কথা বিবেচনা করে বিশ্বকাপ বয়কট না করার পক্ষেই মত দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান দল তাদের ভ্রমণ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষে শ্রীলঙ্কা হয়ে বিশ্বকাপের ভেন্যুতে যাওয়ার জন্য আগাম ফ্লাইট বুকিংও সম্পন্ন করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে, সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকছে পিসিবি।
আরও জানা গেছে, পিসিবি চেয়ারম্যান শুধু প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি, সামরিক বাহিনী এবং সাবেক বোর্ড প্রধানদের সঙ্গেও পরামর্শ করেছেন। সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও রমিজ রাজাও বিশ্বকাপে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করার সুপারিশও এসেছে তাদের কাছ থেকে।
সব মিলিয়ে, আনুষ্ঠানিকভাবে বয়কটের ঘোষণা না এলেও পাকিস্তানের অবস্থান এখন অনেকটাই বিশ্বকাপে খেলার দিকেই ঝুঁকছে। চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই আসবে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)