ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ: ম্যাচ ফিক্সিং কাণ্ডে ফেঁসে গেলো ভারতের ৪ ক্রিকেটার
ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিল আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। ম্যাচ ফিক্সিং ও অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে রাজ্যের চার ক্রিকেটার—অমিত সিনহা, ইশান আহমেদ, আমন ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরিকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে তারা কোনো রাজ্য পর্যায়ের টুর্নামেন্টে খেলতে পারবেন না, এমনকি কোচিং, আম্পায়ারিং বা ম্যাচ অফিসিয়াল হিসেবেও যুক্ত থাকতে পারবেন না।
ঘটনার সূত্রপাত সৈয়দ মুশতাক আলী ট্রফির চলমান আসরে। অভিযোগ রয়েছে, ওই চার ক্রিকেটার টুর্নামেন্ট চলাকালে কয়েকজন বর্তমান আসাম দলের খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা করেন এবং ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেন। বিষয়টি সামনে আসতেই বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (ACSU) তদন্ত শুরু করে। পাশাপাশি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্য পুলিশের অপরাধ বিভাগে এফআইআর দায়ের করে।
এসিএ সেক্রেটারি সনাতন দাস জানিয়েছেন, প্রাথমিক তদন্তেই চার ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে, যা ক্রিকেটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, “ক্রিকেটকে কলুষমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক—দুই পথেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, গত অক্টোবরে ম্যাচ ফিক্সিংকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার দাবিতে আদালতের দ্বারস্থ হয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেই ধারাবাহিকতায় রাজ্য পর্যায়েও দুর্নীতির বিরুদ্ধে নজরদারি ও শাস্তির মাত্রা আরও কঠোর করা হয়েছে।
এ ঘটনায় শুধু চার ক্রিকেটারের ক্যারিয়ারই অনিশ্চয়তায় পড়েনি, বরং ভারতীয় ঘরোয়া ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তাও দিয়ে গেল এই সিদ্ধান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)