ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তিন বছর পর বিদেশের মাটিতে চমক দেখালো ইংল্যান্ড
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যেন ব্যাটিংয়ের এক মহাকাব্য লিখলেন হ্যারি ব্রুক ও জো রুট। ইনিংসের ৪৫তম ওভারে রুট যখন নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন, তখন অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন আরও ভয়ংকর এক ব্রুক—মাত্র ৪০ বলে ফিফটি হাঁকিয়ে তাণ্ডবের প্রস্তুতি সেরে ফেলেছেন আগেই।
সেঞ্চুরির পর পুরোপুরি রূপ বদলে ফেলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। ব্যাটে আগুন ঝরিয়ে চার-ছক্কার বন্যা বইয়ে দেন প্রেমাদাসার ব্যাটিং সহায়ক উইকেটে। শেষ পর্যন্ত ৬৬ বলে অপরাজিত ১৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৯টি ছক্কা ও ১১টি চার। অন্যদিকে জো রুট খেলেন ধৈর্য ও ক্লাসে ভরা ১১১ রানের ইনিংস। দুজনের অপরাজিত ১৯১ রানের জুটিতেই পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় ইংল্যান্ড।
৩৫০ রানের বেশি টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ভালোই লড়াই করে শ্রীলঙ্কা। পাথুম নিশানকা ঝড়ো হাফ সেঞ্চুরি করেন, আর পবন রত্নায়েকে খেলেন অনবদ্য ১২১ রানের ইনিংস। একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত একা লড়াই করে ম্যাচ জেতাতে পারেননি তিনি।
ইংল্যান্ডের বোলারদের সম্মিলিত আঘাতে ধীরে ধীরে ভেঙে পড়ে স্বাগতিকদের ইনিংস। জেমি ওভারটন, লিয়াম ডওসন, উইল জ্যাকস ও আদিল রশিদ প্রত্যেকে দুটি করে উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে থামিয়ে দেন। শেষ পর্যন্ত ৫৩ রানের ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।
এই জয়ের মাধ্যমে প্রায় তিন বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ইংলিশরা। সবশেষ তারা ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছিল। অন্যদিকে, পাঁচ বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারল শ্রীলঙ্কা—সবশেষ এমন হতাশা এসেছিল ২০২১ সালে ভারতের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)