ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : বিশ্বকাপে বাংলাদেশকে খেলাতে চায় আইসিসি, দিয়েছে নতুন শর্ত
মাঠের লড়াই শুরুর আগেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে শুরু হয়েছে রাজনীতি, নিরাপত্তা ও কূটনৈতিক টানাপোড়েন। এই অনিশ্চয়তার কেন্দ্রে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় বাংলাদেশকে পুনরায় বিশ্বকাপে ফেরানোর একটি বিকল্প পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর বরাত দিয়ে জানা গেছে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয়, তবে তাদের জায়গায় বাংলাদেশকে টুর্নামেন্টে ফিরিয়ে আনা হতে পারে। বর্তমানে আইসিসি বাংলাদেশকে ‘স্ট্যান্ডবাই’ হিসেবে রেখেছে বলে দাবি করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরে দাঁড়ালে বাংলাদেশ গ্রুপ ‘এ’-তে তাদের স্থলাভিষিক্ত হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের অনুরোধ অনুযায়ী টাইগারদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে। আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, এতে বড় কোনো লজিস্টিক সমস্যা হবে না এবং টুর্নামেন্টের কাঠামোও অক্ষুণ্ণ থাকবে।
এদিকে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবার। পাকিস্তানের এই বিলম্বই মূলত আইসিসিকে বিকল্প পরিকল্পনা করতে বাধ্য করছে।
অন্যদিকে, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এই পরিস্থিতিতে প্রথমবারের মতো মুখ খুলেছেন। তিনি জানান, বাংলাদেশকে ভারতে খেলার জন্য পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিসিবির আপত্তির পর সূচি পরিবর্তন করা প্রায় অসম্ভব ছিল বলেই স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়। তিনি পাকিস্তানের বর্তমান ভূমিকার সমালোচনা করে বলেন, পিসিবি অকারণে পরিস্থিতি ঘোলাটে করছে।
পাকিস্তানি গণমাধ্যমের দাবি, পিসিবি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করে পয়েন্ট ছেড়ে দেওয়ার কথা ভাবছে। এমনটা হলে সম্প্রচারকারী সংস্থা ও স্পন্সররা বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে। এছাড়া প্রতিবাদ স্বরূপ পাকিস্তানি ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার বিষয়েও আলোচনা চলছে।
আইসিসি বর্তমানে একটি কৌশলগত অবস্থানে রয়েছে। বাংলাদেশকে ফেরানোর প্রক্রিয়াটিকে তারা ভারতের নিরাপত্তা ইস্যু বা বিসিবির দাবির প্রেক্ষিতে নয়, বরং পাকিস্তানের সরে যাওয়ার ‘পরিণতি’ হিসেবে দেখাতে চায়। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় এবং টাইগারদের ভাগ্যে বিশ্বকাপের দরজা পুনরায় খোলে কি না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)