ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : আইসিসির কাছে যা যা চাইলো বিসিবি
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে বসে কাভার করার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের সাংবাদিকরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ থেকে পাঠানো সব অ্যাক্রিডিটেশন আবেদন নাকচ করে দিয়েছে।
এর ফলে আয়োজক দুই দেশের কোনো স্টেডিয়ামেই সরাসরি উপস্থিত থেকে ম্যাচ পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির সুযোগ থাকছে না দেশের সংবাদকর্মীদের। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের প্রভাবেই এমন সিদ্ধান্ত এসেছে।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ দলের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই বিসিবি ও আইসিসির সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের বিষয়টি সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন,“গতকালই সিদ্ধান্তটা এসেছে এবং আমরা জানতে চেয়েছি কেন এমন করা হয়েছে। বিষয়টি অভ্যন্তরীণ ও গোপনীয় হলেও আমরা এর ব্যাখ্যা চেয়েছি।”
অতীতের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল অংশ না নিলেও দেশের সাংবাদিকরা মাঠে গিয়ে কাভার করেছিলেন। একইভাবে ফুটবল বিশ্বকাপেও বাংলাদেশ দল না খেললেও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত থাকেন, কারণ বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার সদস্য।
এদিকে আইসিসির এক কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতা ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘ভারতে যাওয়া নিরাপদ নয়’—এমন মন্তব্যের কারণেই বাংলাদেশি সাংবাদিকদের ভিসা ও অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি।
এর আগে আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে না যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ।
তবে আমজাদ হোসেনের মতে, বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও সাংবাদিকদের মাঠে গিয়ে কাভার করার সুযোগ পাওয়া উচিত ছিল। তিনি বলেন,“আমরা আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় বৃহত্তম দর্শক দেশ। আমাদের দল না খেললেও বিশ্ব আসরের খবর দেশের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের গণমাধ্যমের, আর সেই সুযোগ দেওয়া উচিত ছিল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)