ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসি ও বিসিবি,র নতুন সিদ্ধান্ত
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে বসে কাভার করার অনুমতি পাচ্ছেন না বাংলাদেশের কোনো সাংবাদিক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ থেকে পাঠানো সব অ্যাক্রিডিটেশন আবেদন একযোগে বাতিল করেছে।
ফলে আয়োজক দুই দেশের কোনো স্টেডিয়ামেই সরাসরি উপস্থিত থেকে ম্যাচ দেখা ও প্রতিবেদন তৈরির সুযোগ থাকছে না বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের। সংশ্লিষ্টদের ধারণা, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের প্রভাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ দলের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই দুই সংস্থার সম্পর্ক কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটেই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের বিষয়টি সামনে এসেছে বলে মনে করছেন অনেকে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, তারা আইসিসির কাছে এই সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেন, “আমরা জানতে চেয়েছি কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। বিষয়টি নিয়ে আইসিসির কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছি।”
অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশ দল কোনো কোনো বড় টুর্নামেন্টে অংশ না নিলেও দেশের সাংবাদিকরা মাঠে গিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ফুটবল বিশ্বকাপেও বাংলাদেশ দল না থাকলেও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আইসিসির এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘ভারতে যাওয়া নিরাপদ নয়’—এমন বক্তব্যের কারণেই ভিসা ও অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি বাংলাদেশি সাংবাদিকদের।
এর আগে আইসিসি জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথে না হাঁটলেও, দেশ না খেললেও সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের সুযোগ পাওয়া উচিত ছিল বলে মনে করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান।
তার মতে, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে বড় দর্শকসমৃদ্ধ দেশ হওয়ায় বিশ্ব আসরের খবর মাঠ থেকে সরাসরি তুলে ধরার সুযোগ পাওয়া গণমাধ্যমের ন্যায্য অধিকার ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল