ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চরম দ:সংবাদ : কপাল পুড়লো স্কটল্যান্ডের

২০২৬ জানুয়ারি ২৭ ১৭:১৬:১৬

চরম দ:সংবাদ : কপাল পুড়লো স্কটল্যান্ডের

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেলেও এখনো ভিসা জটিলতা কাটেনি স্কটল্যান্ড দলের ক্রিকেটারদের। রিচি বেরিংটন, জর্জ মানজি, টম ব্রুসসহ দলের একাধিক খেলোয়াড়ের ভারত সফরের ভিসা এখনো চূড়ান্ত হয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে ক্রিকেট স্কটল্যান্ডকে।

স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, আইসিসি স্থানীয় কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের সঙ্গে সমন্বয় করে খেলোয়াড়দের ভিসা নিশ্চিত করার চেষ্টা করছে। তবে পাকিস্তানি বংশোদ্ভুত অলরাউন্ডার সাফিয়ান শরীফের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। অতীতে পাকিস্তানি বংশোদ্ভুত একাধিক ক্রিকেটারের ভারতীয় ভিসা পেতে দেরি হওয়ায়, তার ক্ষেত্রেও একই জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, খুব অল্প সময়ের মধ্যে বিশ্বকাপে অন্তর্ভুক্ত হওয়ায় ভিসা প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে আইসিসির পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস পাওয়া গেছে।

তিনি আরও জানান, সব ধরনের অনিশ্চয়তা মাথায় রেখে স্কটল্যান্ড দল দুটি ট্রাভেলিং রিজার্ভ এবং তিনজন নন-ট্রাভেলিং রিজার্ভ ক্রিকেটার রেখেছে, যাতে কোনো খেলোয়াড় শেষ মুহূর্তে ভিসা না পেলে দ্রুত বিকল্প পাঠানো যায়।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। হঠাৎ এই সুযোগ পাওয়ায় স্বল্প সময়ের মধ্যেই ভিসা ও ভ্রমণ সংক্রান্ত প্রস্তুতি নিতে হচ্ছে স্কটিশ দলকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ