ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
১৭ বছরের ক্যারিয়ারের ইতি, রিচার্ডসনের আবেগঘন বিদায়
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার কেন রিচার্ডসন ১৭ বছরের পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগ পর্যন্ত, সব জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই পারফরমার। সোমবার নিজের ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
রিচার্ডসন ছিলেন অস্ট্রেলিয়ার ২০২১ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। আন্তর্জাতিক পর্যায়ে ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। ওয়ানডেতে নিয়েছেন ৩৯টি উইকেট এবং টেস্টে ৪৫টি।
ঘরোয়া লিগে বিশেষত বিগ ব্যাশ লিগে তার অবদান আলাদা। অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন রেনেগেডস ও সিডনি সিক্সার্সের হয়ে ১৫ মৌসুমে ১৪২ উইকেট শিকার করেছেন, যা তাকে বিগ ব্যাশ ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারির আসনে বসিয়েছে।
২০০৯ সালে রাজ্যভিত্তিক বিগ ব্যাশ দিয়ে ক্যারিয়ার শুরু করা রিচার্ডসন রেনেগেডসে যোগ দেওয়ার পর ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন। অবসর ঘোষণার সময় তিনি বলেন,
“২০০৯ সালের অভিষেকের পর নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়েছি। জীবনের এই উপভোগ্য অধ্যায়টি শেষ করার সময় এখনই।”
৩৪ বছর বয়সী এই পেসার সাম্প্রতিক বছরগুলোতে চোটে ভুগেছেন। সদ্য সমাপ্ত বিগ ব্যাশ আসরে সিডনি সিক্সার্সের হয়ে দুটি ম্যাচ খেলে শেষ মৌসুম শেষ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল