ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ ইস্যুতে ক্ষুব্ধ আফ্রিদি, আইসিসিকে বললেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি উপেক্ষা করে আইসিসির নেওয়া সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। এই ইস্যুতে এবার সরাসরি আইসিসির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তার দাবি, আইসিসি আর আগের মতো আন্তর্জাতিক সংস্থা নেই, বরং ভারতের প্রভাবেই পরিচালিত হচ্ছে।
বাংলাদেশের দাবিকে গুরুত্ব না দেওয়ায় আইসিসির ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে। অনেক ক্রিকেট বিশ্লেষকই মনে করছেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারতের প্রভাব উপেক্ষা করার সুযোগ নেই। দিনশেষে ভারত যা চায়, আইসিসি সেই অবস্থানেই অটল থাকে—এমন ধারণাও জোরালো হচ্ছে।
এই প্রসঙ্গে আফ্রিদি বলেন,“দেখুন, আইসিসি এখন আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়। এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে—এই বাস্তবতাও দেখতে হবে।”
আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ, যিনি একজন ভারতীয় নাগরিক এবং এর আগে বিসিসিআইয়ের উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি উল্লেখ করে আফ্রিদি বলেন,“এই মুহূর্তে আইসিসির চেয়ারম্যানও ভারতের হাতেই। ভারত অনেক টাকা বিনিয়োগ করছে, তাদের হাতে বিপুল অর্থ—সবাই এটা জানে। কিন্তু এমন প্রভাব ভালো চোখে দেখা হবে না।”
বাংলাদেশের বিশ্বকাপ সংক্রান্ত ইস্যুতে বিসিসিআই নিজেও চাপের মুখে রয়েছে বলে মনে করেন আফ্রিদি। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজসহ বিভিন্ন রাজনৈতিক জটিলতার কথাও উঠে আসে তার বক্তব্যে।
তিনি বলেন,“বিসিসিআই নিজেরাই চাপে আছে। তারা খেলতে চায়, খেলোয়াড়দের মাঠে দেখতে চায়। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু গিয়ে পড়ে মোদি সরকারের সিদ্ধান্তে। আমার মতে, রাজনীতির প্রভাব ক্রিকেটের মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছে, যা খেলাটার জন্য মোটেও ভালো নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল