ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এইমাত্র পাওয়া: বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে অবশ্বাস্য সিদ্ধান্ত নিলো আইসিসি

২০২৬ জানুয়ারি ২৭ ০৮:০১:৪৭

এইমাত্র পাওয়া: বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে অবশ্বাস্য সিদ্ধান্ত নিলো আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে উদ্বেগ ও হতাশার পরিবেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্ট থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার পাশাপাশি দেশের ক্রীড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনও বাতিল করেছে। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) আইসিসির পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের জানানো হয়, ভারত কিংবা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কাভারের জন্য তারা কোনো ধরনের স্বীকৃতিপত্র (অ্যাক্রিডিটেশন) পাবেন না।

আইসিসি তাদের ব্যাখ্যায় জানিয়েছে, যেহেতু বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তাই বাংলাদেশের সাংবাদিকদের টুর্নামেন্ট কাভারের অনুমতিও দেওয়া হচ্ছে না। এই সিদ্ধান্তে দেশের ক্রীড়া সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, ভারত শুধু খেলোয়াড়দের জন্য নয়, বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও নিরাপদ নয়। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইসিসির এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রাথমিক সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। সে অনুযায়ী অনেক গণমাধ্যম নির্ধারিত সময়ের মধ্যেই আইসিসিতে আবেদন জমা দিয়েছিল এবং পুরো বিশ্বকাপ কাভারের প্রস্তুতিও সম্পন্ন করেছিল।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণের পর থেকে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি ছিল। এমনকি ১৯৯৯ সালের আগেও, যখন বাংলাদেশ দল বিশ্বকাপে খেলেনি, তখনও দেশের সাংবাদিকরা আন্তর্জাতিক ক্রিকেট আসর কাভার করতে গিয়েছেন।

ক্রিকেট বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ ও আগ্রহ সবসময়ই প্রবল। সে কারণেই প্রায় সব শীর্ষ গণমাধ্যমই নিয়মিতভাবে প্রতিনিধি পাঠিয়ে থাকে। এবার দল না থাকলেও সাংবাদিকদের ওপর আইসিসির এই নিষেধাজ্ঞা ক্রীড়াঙ্গনে ব্যাপক অসন্তোষ ও আলোচনা সৃষ্টি করেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ