ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে পাকিস্থান দল নিয়ে যা লিখলো পাকিস্তানের গণমাধ্যম
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাদ দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির এই সিদ্ধান্তকে তারা ‘বৈষম্যমূলক ও পক্ষপাতদুষ্ট’ হিসেবে দেখছে। ফলে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই আইসিসির নীতিগত অবস্থান নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ইসলামাবাদে।
পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ফেডারেল সরকার পিসিবিকে জাতীয় দল বিশ্বকাপে পাঠানোর অনুমতি না-ও দিতে পারে। আইসিসির এই আচরণকে তারা স্পষ্ট দ্বিমুখী নীতির উদাহরণ হিসেবে দেখছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের ভবিষ্যৎ চূড়ান্ত হতে পারে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ইতিমধ্যে আইসিসির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা ন্যায্যতার পরিপন্থী। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন, সরকার যে সিদ্ধান্ত নেবে, বোর্ড সেটাই অনুসরণ করবে।
এদিকে জাতীয় দলের ক্রিকেটাররাও সরকারের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের মতে, দেশের স্বার্থ ও নীতিগত অবস্থানকে প্রাধান্য দিয়েই বিশ্বকাপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।
বিশ্লেষকদের ধারণা, যদি পাকিস্তান শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে তা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় ধরনের আলোড়ন তুলবে এবং আইসিসির নিরপেক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)