ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিসিবিতে চরম অস্থিরতা:চলে গেলেন বুলবুল! দেশে না ফেরার গুঞ্জন! ফি‘ক্সিং নিয়ে নতুন নাটক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরে চলমান অস্থিরতা ও নানা বিতর্কের মধ্যে এবার নতুন আলোচনার জন্ম দিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ব্যক্তিগত সফরে প্রতি মাসেই তিনি অস্ট্রেলিয়া যান, তবে এবারের যাত্রাটি গতানুগতিক নয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বুলবুল এবার ফেরার কোনো নির্দিষ্ট তারিখ ছাড়াই অর্থাৎ ‘ওয়ান ওয়ে’ টিকিট কেটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন।
সাধারণত সভাপতি মাসে ২০ থেকে ২৫ দিন বাংলাদেশে অবস্থান করেন এবং বাকি সময় পরিবারের সাথে কাটাতে অস্ট্রেলিয়ায় যান। কিন্তু এবার তাঁর ওয়ান ওয়ে টিকিট কাটার বিষয়টি বিসিবির ভবিষ্যৎ ও তাঁর ব্যক্তিগত অবস্থানের ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি করেছে। নির্বাচিত সভাপতি হিসেবে তাঁর মেয়াদের আরও প্রায় সাড়ে তিন বছর বাকি থাকলেও, এই আকস্মিক প্রস্থানকে অনেকেই ‘নিশ্চিত না ফেরার’ ইঙ্গিত হিসেবে দেখছেন।
বিসিবির অন্দরমহল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বর্তমানে বোর্ডে এক ধরনের অরাজকতা বিরাজ করছে। বোর্ডের বেশ কয়েকজন পরিচালক সভাপতির তোয়াক্কা না করে নিজেরাই একেকজন ‘সভাপতি’র মতো আচরণ করছেন, যা বর্তমান সভাপতির জন্য সম্মানহানিকর হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির জেরে ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে পরিচালক ইশতিয়াক সাদেক ইতিমধ্যে বোর্ড থেকে পদত্যাগ করেছেন। বুলবুল নিজেও এই পরিবেশ নিয়ে বেশ বিব্রত বলে জানা গেছে।
সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিসিবির একজন পরিচালক শামীমের বিরুদ্ধে ওঠা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। তাঁর কল রেকর্ড ফাঁস হওয়ার পর তাঁকে গুরুত্বপূর্ণ অডিট কমিটি থেকে সরিয়ে দেওয়া হলেও, তিনি পরিচালক পদ থেকে সরতে রাজি হননি। বুলবুলের মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষের জন্য এ ধরনের ফিক্সিংয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে নিয়ে বোর্ড চালানো কঠিন ও অস্বস্তিকর হয়ে পড়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে এই ফিক্সিং অভিযোগকে হালকাভাবে দেখার বিষয়টিও আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, সামনে জাতীয় নির্বাচন। ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচনের পর বিসিবির কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বর্তমানে যে প্রক্রিয়ায় বোর্ড গঠিত হয়েছে, তা নিয়েও জনমনে ও সংবাদমাধ্যমে নানা বিতর্ক রয়েছে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় নতুন মুখ আসার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, আমিনুল ইসলাম বুলবুলের এবারের অস্ট্রেলিয়া যাত্রা হতে পারে বিসিবি থেকে তাঁর সম্মানজনক প্রস্থানের একটি নীরব কৌশল। একদিকে সহকর্মীদের অপেশাদার আচরণ এবং অন্যদিকে ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের দাপট—সব মিলিয়ে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি এখন এক চরম ক্রান্তিকাল পার করছে। বুলবুল কি আবারও ফিরবেন, নাকি তাঁর এই ওয়ান ওয়ে টিকিট বিসিবির একটি অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করছে, তা সময়ই বলে দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)