ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সাকিব কি ফিরছেন দেশে? নীরবতা ভেঙে যা বললেন টাইগার অলরাউন্ডার নিজেই
বিশ্বকাপ বয়কট ইস্যুতে উত্তাল ক্রিকেট অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে সাকিব আল হাসানের দেশে ফেরা প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি জানিয়েছে, তারা সাকিবকে ফেরানোর বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে খুবই সতর্ক ও সংযত অবস্থান নিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, ভবিষ্যৎ জাতীয় দল গঠনের ক্ষেত্রে সাকিবকে আবারও বিবেচনায় রাখা হবে। এমনকি তাকে কেন্দ্রীয় চুক্তির আওতায় ফেরানোর প্রস্তাবও এসেছে।
এই সিদ্ধান্তের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংক্ষেপে বলেন,‘এ বিষয়ে ধীরে-সুস্থে কথা বলতে চাই। এখনই বিস্তারিত কিছু বলছি না।’
রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আগেই জানিয়েছিলেন, তিনি দেশের মাটিতে খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চান। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হয়নি। জুলাইয়ের গণআন্দোলনের পর থেকে তিনি আর বাংলাদেশে ফেরেননি।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, বোর্ড সভায় সাকিবের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। সময়মতো পাওয়া গেলে, ফিটনেস ঠিক থাকলে এবং নিরাপত্তাজনিত কোনো বাধা না থাকলে নির্বাচকরা তাকে দলে ফেরানোর ব্যাপারে ইতিবাচক ভাবছেন। প্রয়োজনে আন্তর্জাতিক সিরিজে অংশগ্রহণের জন্য বোর্ডের পক্ষ থেকে এনওসি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, সাকিবকে কেন্দ্রীয় চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
অন্যদিকে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, খেলোয়াড়দের চুক্তি ও গ্রেডিং নিয়ে আলোচনার সময়ই সাকিবের প্রসঙ্গ উঠে আসে। এক পর্যায়ে জানানো হয়, সাকিব খেলতে আগ্রহী এবং বোর্ডের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। বিষয়টি সভাপতিকে অবহিত করা হয়েছে, যাতে প্রয়োজনীয় সরকারি পর্যায়ের যোগাযোগ সহজ হয়।
আসিফ আকবর বলেন,‘সাকিবের আইনি ও ব্যক্তিগত বিষয় সরকার দেখবে। বোর্ডের দৃষ্টিতে তিনি এখনো আমাদের বড় সম্পদ। তিনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি নিজেই একটি ব্র্যান্ড। এমন অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট হয়তো বহু বছরেও আবার পাবে না।’
সব মিলিয়ে, দেশে ফেরার বিষয়ে সাকিব সরাসরি কিছু না বললেও বিসিবির উদ্যোগ ও বোর্ডের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে—টাইগার ক্রিকেটে তার অধ্যায় এখনও পুরোপুরি শেষ হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল