ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বাংলাদেশ
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
বৈঠক শেষে ড. আসিফ নজরুল বলেন, ভারতের ভেন্যুতে খেলাকে ঘিরে যে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা রয়েছে, তা এখনও বহাল আছে। এই ঝুঁকি অনুমানের ওপর নয়, বরং বাস্তব ঘটনার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। সে কারণেই সরকারের পক্ষ থেকে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থাকা হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ চেয়েছিল আইসিসি যেন ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ আয়োজনের সুযোগ দেয়। তবে এ বিষয়ে আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশ সুবিচার পায়নি বলে মনে করছে সরকার ও বিসিবি।
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, নিরাপত্তার কারণেই বাংলাদেশের এই অবস্থান। মুস্তাফিজুর রহমানকে আইপিএলের একটি দল থেকে বাদ দেওয়ার ঘটনাও নিরাপত্তা শঙ্কার বিষয়টিকে আরও স্পষ্ট করেছে। তিনি জানান, বাংলাদেশ এখনও চায় তাদের ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক এবং সে দাবিতে আইসিসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
বাংলাদেশের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন কিংবা বিকল্প ব্যবস্থার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)