ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো বাংলাদেশ
আইসিসির দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। তবে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা হলে সেখানে খেলতে প্রস্তুত রয়েছে টাইগাররা।
বিসিবি ও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর আজ এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, খেলোয়াড়দের নিরাপত্তাই সবার আগে, সে কারণেই ঝুঁকি নিয়ে ভারতে যাওয়ার পক্ষে নয় বাংলাদেশ।
এর আগে গতকাল আইসিসি ভার্চুয়াল বোর্ড সভা ডেকে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করে। সভা শেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ যদি অংশ না নেয়, তাহলে তাদের জায়গায় বিকল্প দল নেওয়া হবে। সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়।
ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবির প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় আইসিসির বোর্ড সভায়। সেখানে পাকিস্তান ছাড়া প্রায় সব দেশের প্রতিনিধি বাংলাদেশের বিপক্ষে ভোট দেন। অধিকাংশ পরিচালক স্কটল্যান্ডকে সম্ভাব্য বিকল্প দল হিসেবে রাখার পক্ষে মত দেন।
সব মিলিয়ে নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে—ভারতে নয়, প্রয়োজনে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে, তবে শ্রীলঙ্কায় হলে অংশ নিতে আপত্তি নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)