ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তবে কি বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হচ্ছে? যা ঘোষণা দিলো আদালত

২০২৬ জানুয়ারি ২১ ১৫:৪৩:১৯

তবে কি বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হচ্ছে? যা ঘোষণা দিলো আদালত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে দায়ের করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, কোনো বিদেশি দেশের ক্রিকেট বোর্ড বা আন্তর্জাতিক সংস্থার বিরুদ্ধে নির্দেশ দেওয়ার এখতিয়ার ভারতীয় আদালতের নেই। ফলে বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হওয়ার গুঞ্জন আপাতত পুরোপুরি উড়িয়ে দিয়েছে ভারতের সর্বোচ্চ বিচারব্যবস্থা।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আবেদনে দাবি করা হয়েছিল, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বয়কট করা হোক এবং আইসিসিকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হোক।

তবে আদালত শুরুতেই জানিয়ে দেয়, এটি কূটনৈতিক ও পররাষ্ট্রনীতির বিষয়, যার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সরকার, আদালত নয়। বিচারপতিরা বলেন, কোন দেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক থাকবে, কোন দেশকে ক্রীড়াক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে—এসব নীতিগত সিদ্ধান্ত বিচার বিভাগের আওতার বাইরে।

আদালত আরও ব্যাখ্যা করে যে, সংবিধানের ২২৬ অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মতো সংস্থার ওপর কোনো নির্দেশ জারি করার ক্ষমতা তাদের নেই।

শুনানিতে বিসিসিআইয়ের পক্ষে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, আন্তর্জাতিক সংস্থাকে মামলার পক্ষ করা সম্পূর্ণ আইনবিরুদ্ধ এবং এখতিয়ার বহির্ভূত। আদালতও এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে।

আবেদনকারী পাকিস্তানের একটি আদালতের রায়ের উদাহরণ তুলে ধরতে চাইলে দিল্লি হাইকোর্ট তা নাকচ করে দেয় এবং জানায়, ভারতের বিচারব্যবস্থা অন্য দেশের রায় অনুসরণ করে না। ব্যক্তিগত মত বা রাজনৈতিক আবেগ দিয়ে জনস্বার্থ মামলা করা যায় না বলেও মন্তব্য করেন বিচারপতিরা।

আদালতের কঠোর অবস্থান ও জরিমানার সম্ভাবনা দেখে শেষ পর্যন্ত আবেদনকারী নিজেই মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে রিটটি খারিজ করে দেয় এবং ভবিষ্যতে ভিত্তিহীন জনস্বার্থ মামলা না করার জন্য কড়া সতর্কবার্তা দেয়।

সব মিলিয়ে আদালতের এই রায়ে স্পষ্ট হয়ে গেছে—বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ করার মতো কোনো আইনি প্রক্রিয়া ভারতে নেই এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে শুধু আইসিসি ও সংশ্লিষ্ট দেশগুলোর সরকার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ