ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আইসিসি-বিসিবির বৈঠক এইমাত্র শেষ হলো, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে শনিবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেলে শুরু হওয়া এ বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও তিন পরিচালক অংশ নেন। আইসিসির পক্ষে একজন প্রতিনিধি সরাসরি এবং আরেকজন অনলাইনে যুক্ত ছিলেন।
বৈঠকে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা ভারতে দল পাঠাতে রাজি নয় এবং এ বিষয়ে আগের অবস্থানেই অনড় থাকবে। কেন বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে চায় না, সে বিষয়েও আইসিসিকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে আবারও অনুরোধ জানানো হয়, ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নির্ধারণ করতে।
বিসিবির এক শীর্ষ পরিচালক জানান, আইসিসির সিকিউরিটি প্রধান বিসিবির সব বক্তব্য শুনেছেন এবং বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
বৈঠক শেষে বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আলোচনা হয়েছে গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে। প্রয়োজনে লজিস্টিক জটিলতা কমাতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে রাখার সম্ভাবনাও আলোচনায় এসেছে।
এ ছাড়া বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য। আলোচনায় বাংলাদেশ সরকারের উদ্বেগ ও মতামতও তুলে ধরা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিতে।
চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না হওয়ায়, বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে উভয় পক্ষই একমত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)