ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ।
এমন উত্তাপের মাঝেই দুই দলের যুব ক্রিকেটাররা মুখোমুখি হয়েছে বুলাওয়েতে। আজ (শনিবার) বাংলাদেশ সময় বেলা দেড়টায় বিশ্বকাপের ম্যাচ শুরু হয়েছে। কিন্তু ভারত-পাকিস্তান ক্রিকেটের আঁচ পড়েছে ভারত-বাংলাদেশ ক্রিকেটেও। টসের সময় হাত মেলাননি ২২ গজে আসা দুই দেশের ক্রিকেটার।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে হাত মেলাননি বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে। তাতে ম্যাচ শুরুর আগেই তৈরি হলো বিতর্ক। বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম তৈরি না হওয়ায় তিনি তার সহঅধিনায়ককে টস করতে পাঠান। টসের কয়েন ছিল আয়ুশের হাতে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে শূন্যে কয়েন ছোড়েন তিনি। আবরার টেল বলেন এবং বাংলাদেশ টস জেতে। তারপরই তাকে এড়িয়ে সরে যান আয়ুশ। বাংলাদেশের সহঅধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আবরারও হাত মেলানোর উদ্যোগ নেননি।
গত এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের অন্য ক্রিকেটারেরাও পাক ক্রিকেটারদের এড়িয়ে গিয়েছিলেন। পরে ভারত-পাকিস্তান ছোটদের এবং মহিলা ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এ বার ভারত-বাংলাদেশ ক্রিকেটেও একই ঘটনা ঘটল। এ বার শুরু হল ছোটদের ক্রিকেট থেকে।
গত এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের অন্য ক্রিকেটারেরাও পাক ক্রিকেটারদের এড়িয়ে গিয়েছিলেন। পরে ভারত-পাকিস্তান ছোটদের এবং মহিলা ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এ বার ভারত-বাংলাদেশ ক্রিকেটেও একই ঘটনা ঘটল। এ বার শুরু হল ছোটদের ক্রিকেট থেকে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাক ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটের স্বাভাবিক সৌজন্য এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমারেরা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফিও নেননি। এ বার ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তাপের আঁচ পড়ল ২২ গজে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানে বাদ দেওয়ার পর দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক শিথিল হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে এখনও স্নায়ুযুদ্ধ চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
এই পরিস্থিতিতে ছোটদের বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আবরারের সঙ্গে হাত না মিলিয়ে আয়ুষও ভারতীয় শিবিরের অনমনীয় অবস্থানের বার্তা দিয়েদিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)