ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বড় সুখবর মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য

২০২৬ জানুয়ারি ১৭ ০৯:১৬:০৪

বড় সুখবর মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এসেছে স্বস্তির খবর। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন ই-পাসপোর্ট সেবার ফি পুনর্নির্ধারণ করেছে, যার ফলে বিভিন্ন ক্যাটাগরিতে পাসপোর্টের খরচ গড়ে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত কমেছে। নতুন এই ফি কাঠামো কার্যকর হবে আগামী সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ থেকে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হারে পরিবর্তনের কারণে ই-পাসপোর্টের ফি নতুন করে নির্ধারণ করা হয়েছে। বিগত ছয় মাসের গড় এক্সচেঞ্জ রেট এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের ১০ শতাংশ সারচার্জ যুক্ত করেই এই নতুন হার নির্ধারণ করা হয়েছে।

সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য সংশোধিত ফি

৪৮ পাতা (৫ বছর): ১৬৪ → ১৪০ রিঙ্গিত

৪৮ পাতা (১০ বছর): ২৭৩ → ২৩৩ রিঙ্গিত

৬৪ পাতা (৫ বছর): ৮১৭ → ৬৯৫ রিঙ্গিত

৬৪ পাতা (১০ বছর): ৯৫৩ → ৮১০ রিঙ্গিত

পেশাজীবী ও অন্যান্য ভিসাধারীদের জন্য

৪৮ পাতা (৫ বছর): ৫৪৫ → ৪৬৫ রিঙ্গিত

৪৮ পাতা (১০ বছর): ৬৮১ → ৫৮০ রিঙ্গিত

৬৪ পাতা (৫ বছর): ৮১৭ → ৬৯৫ রিঙ্গিত

৬৪ পাতা (১০ বছর): ৯৫৩ → ৮১০ রিঙ্গিত

এছাড়া ই-পাসপোর্ট আবেদন সংক্রান্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, বায়োমেট্রিক, স্ক্যানিং ও ডেলিভারিসহ সার্ভিস চার্জ হিসেবে সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্যান্যদের ৬০ রিঙ্গিত প্রদান করতে হবে।

নতুন এই সিদ্ধান্তকে প্রবাসীরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট সংগ্রহে আর্থিক চাপ কিছুটা হলেও কমবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত