ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
স্থগিত বিপিএল ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন যেভাবে
বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বোর্ডের টানাপোড়েনের জেরে ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিপিএলের দুটি ম্যাচ শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। মাঠে খেলা না হলেও হাজারো দর্শক টিকিট কেটে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। অনেকেই টিভির সামনে অপেক্ষায় ছিলেন। খেলা না হওয়ায় হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁরা ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের ম্যাচের টিকিট কিনেছিলেন, তাঁরা অনলাইনে খুব সহজেই রিফান্ডের আবেদন করতে পারবেন।
কীভাবে টিকিটের টাকা ফেরত পাবেন?
১. প্রথমে ভিজিট করুন: GOBCBTICKET.COM.BD২. সেখানে লগইন করে MY TICKET অপশনে যান।৩. এরপর REPORT ISSUE সেকশনে প্রবেশ করুন।4. সেখানে REFUND CLAIM অপশনে গিয়ে আবেদন জমা দিন।৫. আবেদন যাচাই শেষে নির্ধারিত সময়ের মধ্যেই আপনার টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
বিসিবি আরও স্পষ্ট করে জানিয়েছে, ১৫ জানুয়ারির টিকিট দিয়ে ১৬ জানুয়ারির কোনো ম্যাচ দেখা যাবে না।অর্থাৎ, ওই দিনের টিকিট শুধু রিফান্ডের জন্যই প্রযোজ্য হবে, অন্য কোনো ম্যাচে ব্যবহার করা যাবে না।
দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে বিসিবি ও কোয়াব
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন,“সমর্থকরাই ক্রিকেটের প্রাণ। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। টিকিটের টাকা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে বলেন,“এই পরিস্থিতি কারও কাম্য ছিল না। ক্রিকেটারদের পক্ষ থেকে সব সমর্থকের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
সব মিলিয়ে, মাঠে খেলা না হলেও অন্তত দর্শকদের কষ্ট লাঘবে টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি—যা বিপিএল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)