ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
“প্রশ্নটা তামিমকেই করুন” কোয়াব বিতর্কে মিঠুনের স্পষ্ট বার্তা
বছরের শুরুতেই নানা টানাপোড়েনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা, আর সবশেষে বিসিবির পরিচালক নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটারদের সম্ভাব্য বয়কট—সব মিলিয়ে পরিস্থিতি ছিল বেশ ঘোলাটে।
ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রথমে কঠোর অবস্থান নিলেও রাতভর আলোচনার পর শেষ পর্যন্ত বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে। বিসিবি জানায়, অভিযুক্ত পরিচালক নাজমুল ইসলামকে সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।
এই পুরো ঘটনাকে ঘিরে আলোচনায় উঠে আসে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম। অনেকের ধারণা, ক্রিকেটারদের আন্দোলনের পেছনে নেপথ্য ভূমিকা রাখছেন তিনিই। তবে এই গুঞ্জন সরাসরি নাকচ করে দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
সংবাদ সম্মেলনে মিঠুন বলেন,“আমার কাছে মনে হয় এই প্রশ্নটা তামিম ইকবালকেই করা উচিত। ওর কাছ থেকেই পরিষ্কার করে জেনে নিন।”
তিনি আরও জানান, কোয়াব পুনর্গঠনের সময় তামিম সংগঠন গুছিয়ে নিতে সহায়তা করেছিলেন ঠিকই, তবে বর্তমানে সংগঠনের সিদ্ধান্তে তার কোনো প্রভাব নেই। মিঠুনের ভাষায়,“কোয়াবের সিদ্ধান্ত কোয়াবই নেয়। এখানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ নেই। আমাদের একমাত্র লক্ষ্য ক্রিকেটারদের স্বার্থ।”
সব মিলিয়ে, তামিমকে ঘিরে যে নেপথ্য নেতৃত্বের গুঞ্জন ছড়িয়েছে, তা যে ভিত্তিহীন—সে কথাই পরিষ্কারভাবে জানিয়ে দিলেন মোহাম্মদ মিঠুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)