ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ থেকেই মাঠে শুরু বিপিএল: জানা গেল পরিবর্তিত সূচি

২০২৬ জানুয়ারি ১৬ ০৯:২৬:৩৯

আজ থেকেই মাঠে শুরু বিপিএল: জানা গেল পরিবর্তিত সূচি

দীর্ঘ অচলাবস্থা ও অনিশ্চয়তার পর অবশেষে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটাররা তাদের অবস্থান থেকে সরে এসে মাঠে ফেরার শর্তগুলো বোর্ডের কাছে জানান। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলেও, ক্রিকেটারদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান আসে।

বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানের নাভানা টাওয়ারে কোয়াব ও বিসিবি কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, কোয়াব সভাপতি মিঠুন, বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এবং বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ক্রিকেটাররা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালে, রাতেই আলোচনার মাধ্যমে মাঠে ফেরার সিদ্ধান্ত আসে। এর ফলে শুক্রবার থেকে বিপিএল শুরু হবে। সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে: বৃহস্পতিবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শুক্রবার, আর শনিবারের ম্যাচগুলো আয়োজিত হবে ১৮ জানুয়ারি।

বৈঠকের পর মিঠু বলেন, “১৮ তারিখে আমাদের বিশ্রাম ছিল। তাই আমরা খেলা রিশিডিউল করেছি। আগামীকাল (শুক্রবার) থেকে ম্যাচগুলো শুরু হবে। আমরা খুশি যে একটি উপসংহারে পৌঁছতে পেরেছি।”

কোয়াব সভাপতি মিঠুন যোগ করেন, “আমরা সবাই ক্রিকেটের মঙ্গল চাই। খেলা হওয়া উচিত। আমাদের আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছেছি যা সবাই গ্রহণ করেছে।”

এবারের সমঝোতার মাধ্যমে বিপিএল আবারও মাঠে গড়াচ্ছে, এবং ক্রিকেটাররা দলের ও দেশের স্বার্থে দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ