ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ভারতে বিশ্বকাপ: এবার চরম বিপদে পড়লো ইংল্যান্ড
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যে প্রস্তুতি নিতে ব্যস্ত। সরকারি অনুমোদন (জিও), ভিসা, টিকিট ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডগুলোর লজিস্টিকস বিভাগে চলছে দৌড়ঝাঁপ।
তবে প্রস্তুতির মাঝেই উঠে এসেছে উদ্বেগজনক অভিযোগ। কয়েকটি দেশের মুসলিম ক্রিকেটারদের প্রাথমিকভাবে ভিসা দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র দলের পাকিস্তানি বংশোদ্ভূত পেসার আলি খান, জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা এবং ইংল্যান্ডের দুই স্পিনার আদিল রশিদ ও রেহান আহমেদের ভিসা প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
ইংল্যান্ডের এই দুই ক্রিকেটার পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় এখনও ভারতের ভিসা হাতে পাননি। ফলে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভিসা না পাওয়ার কারণে তারা আপাতত শ্রীলঙ্কা সফরের সাদা বলের সিরিজেও দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। রশিদ বর্তমানে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে এবং রেহান অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলছেন। ভিসা মিললে তারা সরাসরি জাতীয় দলে যোগ দেওয়ার কথা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারত আনুষ্ঠানিকভাবে ভিসা আবেদন বাতিল করেনি। বরং প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য ব্রিটিশ সরকারের সহায়তা চাওয়া হয়েছে। তবে কবে নাগাদ ভিসা মিলবে, সে বিষয়ে নিশ্চিত কোনো সময়সীমা জানানো হয়নি।
ভারতের ভিসা নীতি অনুযায়ী, জন্মভূমির পাসপোর্ট দিয়েই আবেদন করতে হয়। সে কারণেই পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের মুখে পড়তে হচ্ছে। অতীতেও এমন ঘটনা ঘটেছে। ২০১৭ সালে উসমান খাজা, ২০১৯ সালে সিকান্দার রাজা, ২০২৩ সালে শিরাজ আহমেদ এবং সাম্প্রতিক সময়ে রেহান আহমেদ ও শোয়েব বশির ভিসা জটিলতায় পড়েছিলেন।
এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ছাড়াও ইংল্যান্ড, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস দলে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। ফলে ভিসা সংক্রান্ত এই জটিলতা আরও বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। সময়মতো সমাধান না হলে বিশ্বকাপের আগে বেশ কয়েকটি দল গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই মাঠে নামার আশঙ্কায় পড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল