ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ক্রিকেটারদের পিছে এতো খরচ করতেছি, ওরা কিছুই জিততে পারেনি! বিসিবির বিস্ফোরক বার্তা

২০২৬ জানুয়ারি ১৪ ১৯:২০:৪৪

ক্রিকেটারদের পিছে এতো খরচ করতেছি, ওরা কিছুই জিততে পারেনি! বিসিবির বিস্ফোরক বার্তা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে একেবারেই নড়বড়ে অবস্থানে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বর্তমান পরিস্থিতিকে “খেলার অনুপযুক্ত” আখ্যা দিয়ে বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে—নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। একই সঙ্গে ক্রিকেটারদের পারফরম্যান্স, আর্থিক ব্যয় ও ভবিষ্যৎ চুক্তি নিয়েও কড়া বার্তা দিয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা।

নিরাপত্তা ইস্যুতে কঠোর বিসিবি

সংবাদ সম্মেলনে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ক্রিকেটারদের জীবন ও সম্মানই বোর্ডের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যেভাবে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে এবং তাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, তা গভীরভাবে ভাবিয়ে তুলেছে বোর্ডকে।

বিসিবির ভাষ্য, সরকারি অনুমতি (NOC ও GO) এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো ক্রিকেটারকে ভারতের মতো সংবেদনশীল পরিবেশে পাঠানো হবে না। “একজন খেলোয়াড়ের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তাহলে পুরো দল পাঠানোর প্রশ্নই আসে না,”—এমন কড়া বার্তাই দিয়েছে বোর্ড।

পারফরম্যান্স বনাম ক্ষতিপূরণ বিতর্ক

বিশ্বকাপে না খেললে ক্ষতিপূরণ চাওয়ার প্রসঙ্গ উঠলে বিসিবি আরও কঠিন সুরে কথা বলে। বোর্ডের এক কর্মকর্তা বলেন,“আমরা খেলোয়াড়দের পেছনে প্রতিবছর বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করছি। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বড় কোনো শিরোপা কি আমরা পেয়েছি? তাহলে শুধু নিরাপত্তার অজুহাতে ক্ষতিপূরণ চাওয়ার প্রশ্নই বা আসে কেন?”তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তি ও বেতন কাঠামো আরও কঠোর হতে পারে।

আইসিসির অর্থ নিয়ে ভুল ধারণার অবসান

আইসিসি থেকে বাংলাদেশের প্রাপ্ত অর্থ নিয়েও পরিষ্কার হিসাব দিয়েছে বিসিবি।বোর্ড জানায়, বছরে ২৭ মিলিয়ন ডলার নয়, বাংলাদেশ প্রকৃতপক্ষে পায় প্রায় ২০.৪ মিলিয়ন ডলার। এর বাইরে আরও ৪ মিলিয়ন ডলার আইসিসির রিজার্ভ ফান্ডে জমা থাকে, যা নির্দিষ্ট সময় পর সমন্বয় করা হয়।বিসিবি স্পষ্ট করে বলে, বিশ্বকাপ খেললে বা না খেললে এই অর্থের ওপর সরাসরি কোনো প্রভাব পড়ে না।

চূড়ান্ত বার্তা

বিসিবির অবস্থান পরিষ্কার—তারা বিশ্বকাপ খেলতে চায়, তবে শুধুমাত্র নিরাপদ পরিবেশে। সরকারের সঙ্গে আলোচনা ও বোর্ড সভার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে একটি বিষয়ে তারা একদম অনড়: “নিরাপত্তার প্রশ্নে এক চুলও ছাড় নেই।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ