ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশকে নিয়ে যে সিদ্ধান্ত জানালো আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে তারা আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ জানিয়েছে—বাংলাদেশের ম্যাচগুলো যেন তৃতীয় কোনো নিরপেক্ষ দেশে আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় রেখেই এই সিদ্ধান্তে অটল রয়েছে বোর্ড।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগেও নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দেওয়া হয়েছিল। সর্বশেষ বৈঠকেও সেই দাবি পুনরায় উপস্থাপন করা হয়েছে। বোর্ডের মতে, বর্তমান বাস্তবতায় নিরাপত্তা ঝুঁকি এড়িয়ে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনই সবচেয়ে যৌক্তিক সমাধান।
অন্যদিকে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের সূচি ও ভেন্যু অনেক আগেই নির্ধারিত হওয়ায় বড় ধরনের পরিবর্তন করা জটিল। সে কারণে তারা বাংলাদেশের কাছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তবে বিসিবি স্পষ্ট করেছে, তারা আগের অবস্থান থেকে সরে আসবে না।
এই ভার্চুয়াল সভায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।
আইসিসি ও বিসিবি উভয় পক্ষই জানিয়েছে, আলোচনার পথ খোলা থাকবে এবং ভবিষ্যতে নির্বাহী পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল