ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

২৫ প্রবাসী বাংলাদেশিকে নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানালো আরব আমিরাত

২০২৬ জানুয়ারি ১৩ ১৫:৫৮:০০

২৫ প্রবাসী বাংলাদেশিকে নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানালো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা আরও ২৫ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। জুলাই–আগস্টে বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তারা গ্রেপ্তার ও দণ্ডিত হয়েছিলেন। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় তাদের সাজা মওকুফ করা হয় এবং ইতোমধ্যে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে অবস্থানরত কয়েকজন প্রবাসী বাংলাদেশি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। সে সময় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে এবং আদালতে বিচারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই ২৫ জনকে ক্ষমা করেন। সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্ত দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন, পাশাপাশি এটি আমিরাতের নেতৃত্বের সহনশীলতা ও মানবিক মূল্যবোধের উদাহরণ।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করায় মোট ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের মধ্যে তিনজনের যাবজ্জীবন, ৫৩ জনের ১০ বছর এবং একজনের ১১ বছরের সাজা হয়। সর্বশেষ ক্ষমার মাধ্যমে আরও ২৫ জন সেই তালিকা থেকে মুক্তি পেলেন, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বড় স্বস্তির খবর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত