ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মুস্তাফিজকে ঘিরে নিরাপত্তা শঙ্কা, আইসিসির চিঠিতে নতুন জটিলতা

২০২৬ জানুয়ারি ১২ ২০:০১:৩৩

মুস্তাফিজকে ঘিরে নিরাপত্তা শঙ্কা, আইসিসির চিঠিতে নতুন জটিলতা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠানো এক চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, মুস্তাফিজুর রহমান দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে।

আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আইসিসির চিঠিতে উল্লেখ করা তিনটি কারণ

আইসিসির নিরাপত্তা বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে তিনটি কারণে—

মুস্তাফিজুর রহমান স্কোয়াডে থাকলে তাকে ঘিরে বাড়তি জনসমাগম ও আবেগের কারণে ঝুঁকি তৈরি হতে পারে।

বাংলাদেশ দলের সমর্থকেরা জাতীয় দলের জার্সি পরে প্রকাশ্যে ঘোরাফেরা করলে নিরাপত্তা পরিস্থিতি জটিল হতে পারে।

ভারতে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠবে, যার প্রভাব সফররত দলগুলোর নিরাপত্তায় পড়তে পারে।

ক্রীড়া উপদেষ্টার প্রতিক্রিয়া

অধ্যাপক আসিফ নজরুল বলেন,“একজন ক্রিকেটার দলে থাকবেন কি না, সেটা টেকনিক্যাল বিষয়। কিন্তু নিরাপত্তার অজুহাতে যখন কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের নাম আলাদাভাবে উল্লেখ করা হয়, তখন তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।”

তিনি আরও জানান, চিঠির বিষয়বস্তু সরকার ও বিসিবি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

বাড়ছে অনিশ্চয়তা

এই চিঠির পর বিশ্বকাপে বাংলাদেশ আদৌ ভারতের মাটিতে খেলবে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভেন্যু পরিবর্তন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার কিংবা বিকল্প পরিকল্পনা—সবকিছু নিয়েই এখন আলোচনা চলছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ