ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে কি? মুখ খুললেন অধিদপ্তরের মহাপরিচালক

২০২৬ জানুয়ারি ১২ ১৫:১৯:২০

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে কি? মুখ খুললেন অধিদপ্তরের মহাপরিচালক

প্রশ্নফাঁসের চেষ্টা, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল ও বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তদন্তে অভিযোগের সত্যতা মিললে পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান।

রোববার (১১ জানুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, পরীক্ষা শুরুর আগে ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি ও জেলা প্রশাসনের মাধ্যমে যেসব প্রশ্ন উদ্ধার করা হয়েছিল, সেগুলোর সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি। অর্থাৎ সরাসরি প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি।

তবে তিনি স্বীকার করেন, প্রশ্নফাঁসের চেষ্টা হয়েছে—এটি অস্বীকার করার সুযোগ নেই। পাশাপাশি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ধরনের অনিয়মের দায়ে ইতোমধ্যে ২০৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন এলাকায় দায়ের হয়েছে মামলা, অনেক অভিযুক্তকে আদালত বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছেন।

পরীক্ষা বাতিলের দাবির বিষয়ে ডিজি বলেন, চাকরিপ্রার্থীদের দাবিকে গুরুত্ব দিয়েই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি তদন্তে প্রমাণ পাওয়া যায় যে পরীক্ষায় বড় ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁস হয়েছে, তাহলে পরীক্ষা বাতিল করা হবে। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতেও অনিয়মের কারণে দুই দফা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছিল।

এদিকে রোববার সকাল ১১টার দিকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকের সামনে একদল চাকরিপ্রার্থী বিক্ষোভ সমাবেশ করেন। তারা স্লোগানের মাধ্যমে পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পুরো পরীক্ষা বাতিলের জোর দাবি জানান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত