ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট? IPL সম্প্রচার বন্ধ হচ্ছে! ফিজ ইস্যুতে উত্তাল ক্রিকেট-রাজনীতি
ভারতীয় মিডিয়া ও ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে জানা গেছে, আসন্ন আইপিএলে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে খেলার অনুমতি দিচ্ছে না ভারত সরকার। এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানানো হয়েছে এবং বিসিসিআই সচিব এ বিষয়ে একটি অফিশিয়াল স্টেটমেন্টও দিয়েছেন।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লক্ষ রুপিতে দিল্লি ও চেন্নাইয়ের সাথে লড়াই করে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল। গত আইপিএলেও তিনি রিপ্লেসমেন্ট বোলার হিসেবে যথেষ্ট সফল ছিলেন। কিন্তু আইপিএল শুরুর প্রায় তিন মাস আগেই ভারত সরকারের এমন নেতিবাচক সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে শঙ্কা:আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতে হওয়ার কথা রয়েছে (৩টি কলকাতায় এবং ১টি মুম্বাইয়ে)। প্রশ্ন উঠেছে, ভারত সরকার যদি একজন ক্রিকেটারের (মোস্তাফিজ) নিরাপত্তা দিতে না পেরে তাকে আইপিএল থেকে সরিয়ে দেয়, তবে বিশ্বকাপের পুরো ১৫ সদস্যের দল এবং কোচিং স্টাফদের নিরাপত্তা তারা কীভাবে নিশ্চিত করবে?
কঠোর অবস্থানের দাবি:বিএনপি ক্রীড়া সম্পাদক আমিনুল হক এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, মোস্তাফিজ যদি ঝুঁকিতে থাকেন তবে বাকি ক্রিকেটাররাও ঝুঁকিতে থাকবেন। এমতাবস্থায়, বিসিবি ও বাংলাদেশ সরকারের উচিত ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া। প্রয়োজনে পাকিস্তানের মতো 'হাইব্রিড মডেলে' শ্রীলঙ্কা বা বাংলাদেশের মাটিতে ম্যাচ খেলার দাবি তোলা উচিত।
পাশাপাশি, বাংলাদেশের খেলোয়াড়কে অবমূল্যায়ন ও অবমাননা করার প্রতিবাদে ভবিষ্যতে আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটার না পাঠানো এবং বাংলাদেশে আইপিএলের সম্প্রচার ও প্রচারণা বন্ধ করার জোরালো দাবি উঠেছে। দেশের ও বিসিবির মর্যাদা রক্ষায় ক্রিকেট অপারেশন্স কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত মুখ খোলার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল