ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেসির সামনে এবার ‘বার্সেলোনা’, দেখেনিন পূর্ণাঙ্গ সূচি
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ—ফুটবল বিশ্বের এই দুই চিরচেনা বন্ধু আবারও মাঠ মাতাতে নামছেন। ২০২৬ সালের এমএলএস মৌসুমকে সামনে রেখে ইন্টার মায়ামি তাদের প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য পেরু, কলম্বিয়া ও ইকুয়েডর সফর করবে। এই সফরের মাধ্যমেই নতুন বছরে নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নিতে চান কোচ হাভিয়ের মাচেরানোর শিষ্যরা।
পেরু দিয়ে শুরু মায়ামির যাত্রা:আগামী ২৪ জানুয়ারি পেরুর লিমা থেকে শুরু হবে ইন্টার মায়ামির এই হাই-ভোল্টেজ সফর। লিমার আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে দেশটির অন্যতম সফল ক্লাব আলিয়াঞ্জা লিমার। যারা পেরুর ফুটবল ইতিহাসে ২৫টি লিগ শিরোপা জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। টানা দ্বিতীয়বারের মতো পেরু সফরে গিয়ে মেসিরা সেখানকার ভক্তদের মাঝে নতুন করে জোয়ার সৃষ্টি করবেন বলে ধারণা করা হচ্ছে।
কলম্বিয়ার কঠিন চ্যালেঞ্জ:পেরু সফর শেষ করে ৩১ জানুয়ারি কলম্বিয়ায় পাড়ি জমাবে মায়ামি। সেখানে তাদের প্রতিপক্ষ দুইবারের কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন আতলেতিকো নাসিওনাল। কলম্বিয়ার এই ক্লাবটিতে বর্তমানে খেলছেন সাবেক এমএলএস তারকা দাইরন আসপ্রিলা এবং অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড ওপিনা। মেসি-সুয়ারেজদের জন্য এই ম্যাচটি হবে অন্যতম বড় পরীক্ষা।
ইকুয়েডরে ‘বার্সেলোনা’ রোমাঞ্চ:সফরের শেষ এবং সবচেয়ে আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ইকুয়েডরে। সেখানে বার্সেলোনার সাবেক দুই প্রাণভোমরা মেসি ও সুয়ারেজ মুখোমুখি হবেন ‘বার্সেলোনা’ নামধারী আরেক ক্লাবের। ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিলের বিপক্ষে গুয়ায়াকিলের এসতাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে খেলবে ইন্টার মায়ামি। পুরোনো ক্লাবের নামের সাথে মিল থাকা এই ক্লাবের বিপক্ষে মেসির লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব।
নতুন মৌসুম ও নতুন স্টেডিয়াম:প্রাক-মৌসুম প্রস্তুতি শেষে ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস কলিসিয়ামে এলএএফসি-র বিপক্ষে ম্যাচ দিয়ে মূল মৌসুমে মাঠে নামবে মায়ামি। যেখানে মেসির প্রতিপক্ষ হিসেবে থাকবেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন।
মায়ামি ভক্তদের জন্য আরও বড় সুসংবাদ হলো, আগামী ৪ এপ্রিল থেকে তারা নিজেদের নতুন ঠিকানা ‘মায়ামি ফ্রিডম পার্কে’ খেলা শুরু করবে। অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই অত্যাধুনিক স্টেডিয়ামের। এর আগে ১৮ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচটি হতে পারে ফোর্ট লডারডেলের বর্তমান চেজ স্টেডিয়ামে মেসিদের শেষ ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)