ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে যত দিন খেলতে পারবেন না সৌম্য
পারিবারিক কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব, অর্থাৎ সিলেট পর্বে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র।
বিপিএলের এবারের আসর মাঠে গড়াতে যাচ্ছে আজ (শুক্রবার) দুপুর থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে খেলা রয়েছে নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজির।
দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। তবে দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি।
জানা গেছে, পারিবারিক কারণে বর্তমানে দেশের বাইরে রয়েছেন তিনি। ফলে বিপিএলের প্রথম ম্যাচে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না তার। একই কারণে সিলেট পর্বে দেখা যাবে না সৌম্যকে।
বিশ্বস্ত সেই সূত্রের খবর, বিপিএলের চট্টগ্রাম পর্ব হতে দলের সঙ্গে থাকবেন সৌম্য। সেক্ষেত্রে তখন থেকে নিয়মিতই দেখা যাবে এই অলরাউন্ডারকে। এবারের বিপিএলে সৈকত আলীর অধীনে খেলবে নোয়াখালী।
নোয়াখালী এক্সপ্রেস—
সরাসরি চুক্তি— সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস, হাসান ইশাখিল, মাজ সাদাকাত, সেদিকউল্লাহ অটল এবং মোহাম্মদ নবি।
নিলাম থেকে— জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রাজা, আবু হাশেম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)