ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সৌদি থেকে ২৪ হাজার প্রবাসীকে দেশে ফেরত, অপরাধ একটাই
ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এছাড়া একই অভিযোগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৬ হাজার, আজারবাইজান থেকে ২,৫০০ সহ বিভিন্ন অভিযোগে মোট ৫১ হাজার পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিভিন্ন দেশ।
ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-এর মহাপরিচালক আগা রফিউল্লাহ জানিয়েছেন, ২০২৫ সালে বিভিন্ন দেশ থেকে মোট ৫১ হাজার পাকিস্তানি নাগরিককে বিদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) ওভারসিজ পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন আগা রফিউল্লাহ।এফআইএ ডিজি কমিটিকে জানান, সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে প্রত্যাবাসন করেছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) একই অভিযোগে ৬ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে এবং আজারবাইজান থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে ২,৫০০ পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
এফআইএ প্রধান জানান, উমরাহ পালনের অজুহাতে ইউরোপে যাওয়ার চেষ্টা করা ব্যক্তিদেরও প্রমাণের ভিত্তিতে ফেরত পাঠানো হয়েছে। এসব ব্যক্তির কাছে উমরাহ যাত্রার দাবি থাকলেও ইউরোপ ভ্রমণের কাগজপত্র পাওয়া গেছে।
এফআইএ ডিজির ভাষ্য অনুযায়ী, চলতি বছরে ৮৫ লাখ (৮.৫ মিলিয়ন) মানুষ বিদেশ ভ্রমণ করেছে এবং এ সংক্রান্ত ২২৬টি মামলা দায়ের হয়েছে।
তিনি জানান, মাত্র তিন মাসে ৪৫০ জনকে ইরান সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের চেষ্টা করার সময় আটক করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল