ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : ম্যাচ চলাকালেই হাসপাতালে ভর্তি ভারতীয় তারকা ক্রিকেটার
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় তরুণ ওপেনার জশস্বী জয়সওয়াল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুনেতে রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে ম্যাচ খেলতে নামলেও খেলার মাঝপথেই তীব্র শারীরিক অসুস্থতায় ভেঙে পড়েন তিনি। পাকস্থলির তীব্র যন্ত্রণায় আক্রান্ত হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হওয়ায় ২৩ বছর বয়সী এই ব্যাটারকে পুনের অ্যাদিত্য বিরলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় একাধিক পরীক্ষা করা হয়েছে। বর্তমানে জয়সওয়াল স্থিতিশীল থাকলেও চিকিৎসকেরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
ম্যাচের মাঝেই ধরা পড়ে অস্বস্তি
রাজস্থানের বিপক্ষে ম্যাচে মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নেমেছিলেন জয়সওয়াল। ৪১ রানের উদ্বোধনী জুটির পর তিনি আউট হন। ১৬ বল খেলে ১৫ রান করলেও ব্যাটিংয়ের সময় থেকেই তাঁর শরীর যে ভালো নেই, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে যন্ত্রণা আরও বেড়ে যায়। খেলার শেষ দিকে অসহ্য ব্যথা শুরু হলে তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জয়সওয়াল ছাড়াই জয়ের আনন্দ মুম্বাইয়ের
জয়সওয়াল অসুস্থ হয়ে পড়লেও ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে মুম্বাই। সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ বি-র এই ম্যাচে অজিঙ্কা রাহানের অপরাজিত ৭২ রান এবং সরফরাজ খানের ঝড়ো ইনিংসে তিন উইকেটের নাটকীয় জয় পায় দলটি। মাত্র ২২ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সরফরাজ, যেখানে ছিল ৭টি ছক্কা ও ৪টি চার।
দুর্দান্ত ফর্মে থেকেও অনিশ্চয়তা
চলতি টুর্নামেন্টে জয়সওয়াল ছিলেন দুর্দান্ত ছন্দে। তিন ম্যাচে তিনি করেছেন ১৪৫ রান, গড় ৪৮.৩৩ এবং স্ট্রাইক রেট ১৬৮.৬। তবে বর্তমান শারীরিক অবস্থার কারণে পরবর্তী ম্যাচগুলোতে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জাতীয় দলে ফেরাও অনিশ্চিত
বর্তমানে ভারতীয় জাতীয় দলের সূচিতেও নেই জয়সওয়ালের নাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি জায়গা পাননি। জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। সেখানেও যদি তিনি দলে ফিরতে না পারেন, তাহলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর সুযোগ পাওয়া কঠিন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আইপিএল দিয়েই আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)