ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রেকর্ড মূল্যে আইপিএলে দল পেয়ে যা বললেন মুস্তাফিজ
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে রেকর্ড মূল্যে দল পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই নিলামে ২ কোটি রুপির ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে ভিড়িয়েছে। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া খেলোয়াড়ের মধ্যে অন্যতম।
কলকাতার দল পেয়ে মোস্তাফিজ তার আনন্দ প্রকাশ করেছেন। কলকাতা নাইট রাইডার্সের ভেরিফায়েড পেজে শেয়ার করা এক ভিডিওতে তিনি বলেন, “হাই কেকেআর ফ্যানস, আমি মোস্তাফিজুর রহমান। আমি খুবই খুশি ও আনন্দিত কেকেআর টিমের অংশ হতে পেরে। দেখা হবে শিগগিরই।” পাশাপাশি নিজের ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, “কলকাতা নিয়ে স্বপ্ন দেখছি। আমি এক্সাইটেড এবং কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে আর অপেক্ষা করতে পারছি না।”
২০১৬ সাল থেকে মোস্তাফিজ আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও এটি তার প্রথম বার কলকাতার সঙ্গে যুক্ত হওয়া। এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস-এর হয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটিই মোস্তাফিজের রেকর্ড মূল্যে আইপিএল চুক্তি। এর আগে সর্বোচ্চ দামি বাংলাদেশি খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান, যিনি ২০২১ সালে কলকাতায় ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া হয়েছিল।
মোস্তাফিজের আইপিএল ক্যারিয়ার চমকপ্রদ। ৬০ ম্যাচে তার ৮.১৩ ইকোনমি রেট এবং ২৮.৪৫ গড়ে ৬৫ উইকেট রয়েছে। ২০১৬ সালে হায়দরাবাদকে প্রথম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সব মিলিয়ে মোস্তাফিজের যোগদানে KKR-এর বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশি ফ্যানদের জন্যও এটি একটি বড় আনন্দের খবর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)