ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিলামে ঝড় তুললো কেকেআর! রেকর্ড দামে কিনলো উইকেটকিপারকে
আইপিএল ২০২৬ মিনি নিলামের শুরু থেকেই দাপট দেখাল কলকাতা নাইট রাইডার্স (KKR)। হাতে সবচেয়ে বড় বাজেট নিয়ে নিলামে নেমে প্রথম রাউন্ডেই একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে তাক লাগিয়ে দিল শাহরুখ খানের দল। ইতিহাস গড়া দামে ক্যামেরন গ্রিনকে দলে ভেড়ানোর পর এবার উইকেটকিপার ব্যাটার ফিন অ্যালেনকেও নিজেদের স্কোয়াডে যুক্ত করল কেকেআর।
রেকর্ড গড়লেন ক্যামেরন গ্রিন
নিলামের সবচেয়ে আলোচিত নাম ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। প্রত্যাশামতোই তাঁকে নিয়ে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতার মধ্যে দর হাঁকানোর লড়াই শেষে শেষ হাসি হাসে কেকেআর।২৫ কোটি ২০ লক্ষ টাকায় গ্রিনকে দলে নেয় কলকাতা, যা আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের রেকর্ড।
উইকেটকিপার সমস্যার সমাধান, কেকেআরে ফিন অ্যালেন
গ্রিনের পরই কেকেআর নজর দেয় উইকেটকিপার ব্যাটারের দিকে। কেএস ভরত, গুরবাজ, বেয়ারস্টোদের মতো একাধিক পরিচিত নাম অবিক্রিত থাকার পর ২ কোটি টাকায় নিউজিল্যান্ডের ফিন অ্যালেনকে কিনে নেয় কেকেআর।এর আগে আরসিবির হয়ে আইপিএলে খেলেছেন অ্যালেন। আগ্রাসী ব্যাটিং আর কিপিং দক্ষতায় তিনি কলকাতার টপ অর্ডারে নতুন মাত্রা যোগ করবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
নিলামের প্রথম পর্বে বড় চমক
নিলামের শুরুতেই একাধিক অপ্রত্যাশিত ঘটনা নজর কাড়ে—
পৃথ্বী শ’ মাত্র ৭৫ লাখ বেস প্রাইসেও দল পাননি
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিসনের মতো তারকারা অবিক্রিত
ডেভিড মিলার বেস প্রাইসে (২ কোটি) দিল্লি ক্যাপিটালসে
ডি কক ফিরলেন মুম্বই ইন্ডিয়ান্সে
বেঙ্কটেশ আইয়ারকে দলে নিল আরসিবি, দাম উঠল ৭ কোটি
কেকেআরের স্পষ্ট বার্তা
নিলামের প্রথম রাউন্ড শেষ হতেই স্পষ্ট—আইপিএল ২০২৬-এ ট্রফির জন্য অল-ইন খেলতে প্রস্তুত কলকাতা নাইট রাইডার্স।গ্রিনের মতো বিশ্বমানের অলরাউন্ডার ও ফিন অ্যালেনের মতো আগ্রাসী উইকেটকিপারকে দলে নিয়ে কেকেআর নিজেদের স্কোয়াডের ভারসাম্য অনেকটাই শক্ত করেছে।
নিলামের দ্বিতীয় রাউন্ডে কেকেআরের পরবর্তী চমক কী হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল