ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যে কারনে বন্ধ হতে বসেছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

২০২৫ ডিসেম্বর ১৫ ১৯:৩০:৩৭

যে কারনে বন্ধ হতে বসেছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে পাকিস্তান সুপার লিগ (PSL) ২০২৬ এর আসর এবার কিছুটা দেরিতে শুরু হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-এর চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, পিএসএল শুরু হবে ২৬ মার্চ থেকে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।

এই কারণে বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার নির্ধারিত সিরিজের সূচি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ডই সূচি সংঘাত এড়াতে নতুন সময়সূচি নির্ধারণের পরিকল্পনা করছে। আইসিসি অনুযায়ী, পাকিস্তান মার্চ-এপ্রিলে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে, যার মধ্যে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।

সূত্রের মতে, সিরিজের ম্যাচসংখ্যা কমানো হবে না। তবে সীমিত ওভারের সিরিজে ম্যাচের ক্রম বা শিডিউল পরিবর্তিত হতে পারে। ওয়ানডে আগে হবে না কি টি-টোয়েন্টি আগে, তা দুই বোর্ডের আলোচনার উপর নির্ভর করছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ