ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় ওড়িশা রাজ্যে ৩৫ জন বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন নাগরিকদের হাতে নাগরিকত্বের সনদ তুলে দেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এ সময় তিনি বলেন, নির্যাতিত সংখ্যালঘুদের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক।
খবরে বলা হয়, ২০১৯ সালে প্রণীত সিএএর বিধান অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ৩৫ জন অভিবাসীকে গত বৃহস্পতিবার নাগরিকত্ব দেওয়া হয়। এর ফলে ওড়িশায় সিএএ-এর আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে।
ওড়িশা রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে সেখানে আরও প্রায় ১ হাজার ১০০টি নাগরিকত্ব আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। জনশুমারি অধিদপ্তরের তথ্যে জানা গেছে, নতুন নাগরিকত্ব পাওয়া ৩৫ জনই হিন্দু ধর্মাবলম্বী।
২০২৪ সালের ১১ মার্চ কার্যকর হওয়া সিএএর নিয়ম অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।
আসামে প্রথমবার বাংলাদেশি নারীর নাগরিকত্ব
একই আইনের আওতায় আসামে প্রথমবারের মতো একজন বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ৪০ বছর বয়সী ওই নারী শ্রীভূমি জেলার বাসিন্দা। তিনি ২০০৭ সালে চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং পরে স্থানীয় এক যুবককে বিয়ে করে সেখানে বসবাস শুরু করেন।
শিলচরের সাবেক ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ধর্মানন্দ দেব জানান, ওই নারী দীর্ঘ সাত বছর ভারতে বসবাস এবং ভারতীয় নাগরিককে বিয়ে করার শর্ত পূরণ করায় নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব পান।
তিনি আরও বলেন, নাগরিকত্ব আইন ১৯৫৫-এর ৫(১)(সি) ধারা ও ৬বি ধারার অধীনে তাকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে। আসামে সিএএর আওতায় নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া তিনিই প্রথম নারী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল