ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইপিএলের মক নিলামে দল পেলেন সাকিব,জেনেনিন মূল্য ও কোন দল

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ ডিসেম্বর ১৪ ২১:২৯:৩৭

আইপিএলের মক নিলামে দল পেলেন সাকিব,জেনেনিন মূল্য ও কোন দল

আইপিএলের মঞ্চে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আশার আলো জ্বালালেন তানজিম হাসান সাকিব। আসন্ন আইপিএল নিলামের আগে অনুষ্ঠিত একটি মক নিলামে দল পেয়েছেন এই তরুণ টাইগার পেস বোলিং অলরাউন্ডার।

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম। তার আগে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আয়োজন করেন একটি মক নিলাম, যা সম্প্রচার করা হয় তার ইউটিউব চ্যানেলে। এই মক অকশনের দ্বিতীয় দিনে নিলামের তালিকায় ওঠে তানজিম সাকিবের নাম।

ভিত্তিমূল্যেই দলে নিল গুজরাট

তানজিম হাসান সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ লাখ রুপি। নিলামের সময় তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায় শুধু টিম গুজরাট। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তাকে দলে নেয় গুজরাট।

আগের দিন দল পেয়েছিলেন মুস্তাফিজ

এর আগে এই মক নিলামের প্রথম দিনে সুখবর পেয়েছিলেন বাংলাদেশের আরেক তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। মুস্তাফিজকে দলে নিতে লড়াই করে টিম বেঙ্গালুরু ও টিম চেন্নাই।

প্রথমে বেঙ্গালুরু আগ্রহ দেখালেও পরে চেন্নাই নিলামে যোগ দেয়। দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় মুস্তাফিজের দাম গিয়ে দাঁড়ায় ৩ কোটি ৫০ লাখ রুপি। শেষ পর্যন্ত এই দামে তাকে দলে নেয় টিম বেঙ্গালুরু।

নিলামে থাকছেন আরও পাঁচ বাংলাদেশি

আগামী আইপিএল মিনি নিলামে তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান ছাড়াও আরও পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। তারা হলেন—তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

সব মিলিয়ে এবারের আইপিএল নিলামকে ঘিরে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ বাড়ছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ